নাবালিকার সঙ্গে ভাগ্নের বিয়ে দিতে গিয়ে শ্রীঘরে দুই মামা সহ পুরোহিত

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি:দোলের আগের রাতে চুপি চুপি বসেছিল বিয়ের আসর। ভাগ্নের সঙ্গে নাবালিকার বিয়ের আসর বসিয়েছিলেন দুই মামা। উদ্দেশ্য ছিল দোল পূর্ণিমায় বিয়ে সম্পন্ন করা। কিন্তু বাঁধ সাধলো পুলিশ।ঘোড়ার বাড়ি ভোলা মোড়ের রাতটা ছিল পূর্ণিমার আলোয় ঝলমলে। কিন্তু হঠাৎই এলাকাবাসীর সন্দেহ জাগে মনে। তাঁরা কান পাতলে শুনতে পান নিচু স্বরে মন্ত্র উচ্চারণ করছেন এক পুরোহিত। আরেকটু কান কাছে নিয়ে গিয়ে তাঁরা বুঝতে পারেন বিয়ের মন্ত্র পড়া হচ্ছে।।এক নাবালিকার সঙ্গে বিয়ে চলছে লুকিয়ে লুকিয়ে।

খবর পৌঁছতেই নড়েচড়ে বসে এনজেপি থানার পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁরা ওই বিয়ে বন্ধ করে ।নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে সেখান থেকে।পুলিশ জানায়, মাত্র ২৪ বছরের মনোজিৎ ঘোষকে নাবালিকার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। তাঁকে সাহায্য করছিলেন দুই মামা অসীম দাস ও অসিত দাস। এমনকি বিয়ে সম্পূর্ণ করার জন্য ডেকে আনা হয়েছিল পুরোহিত ছোটন চক্রবর্তীকে(Choton Chakraborty)। চার হাত এক করে চলছিল বিয়ের মন্ত্র পাঠ।

চাইল্ড ম্যারেজ অ্যাক্ট(Child Marraige Act) ভাঙার অভিযোগে চারজনকেই গ্রেফতার করে পুলিশ। অপরদিকে উদ্ধার হওয়া নাবালিকা মেয়েটিকে সুরক্ষার জন্য সিডব্লিউসি’র মাধ্যমে পাঠানো হয় হোমে।মঙ্গলবার চারজনকে জলপাইগুড়ি আদালতে(Jalpaiguri Court) পেশ করা হয় । ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং অবৈধ বাল্যবিবাহ রুখতে পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যন্তর এলাকাগুলিতে বারবার প্রচার চালানো হয় যাতে কেউ বাল্যবিবাহের পরিকল্পনা গ্রহণ না করে। মেয়েদের স্কুলগুলিতে চেতনা বাড়াতে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে বাল্যবিবাহ রোধে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়।

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ এক খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান