ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি, একাধিক জেলায় টানা ঝড়বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি ছাড়াই কেটেছে দোল ও হোলি। ভ্যাপসা গরম ছিল দক্ষিণবঙ্গ জুড়ে। তবে এবার আবহাওয়া আমূল বদলের পূর্বাভাস দিল হাওয়া অফিস। সপ্তাহন্তে ভিজতে পারে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। IMD-এর দেওয়া  পূর্বাভাস অনুযায়ী ৭ মার্চ রাত পর্যন্ত রাজ্যে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস নেই তবে ৮-১০ মার্চের মধ্যে জ্যের কয়েকটি জেলায় ফের ঝড়বৃষ্টি হতে পারে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি  হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আবহাওয়া দফতর জানিয়েছে,   দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় এবং  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই সময়ে  বায়ুমণ্ডলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি মাত্রায় ঢুকবে। পাশাপাশি তৈরি হতে পারে নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত । যার প্রভাবে  বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: লক্ষ্মীবারে কেরিয়ারে নতুন সুযোগ, পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা, রাস্তায় গাড়ি ধীরে চালান 

হাওয়া অফিস এটাও জানিয়েছে,  এই সপ্তাহ থেকেই শীত বিদায় নিশ্চিত। গত কয়েক দিন ধরে যে ঠান্ডার রেশ  সেটাও এবার একেবারে উধাও হয়ে যাবে।  সকালের দিকে গরম বাড়বে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।  কলকাতায় এখন সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কম, ৩২-৩৩ ডিগ্রির আশপাশে। তাপমাত্রা বৃদ্ধির কারণে বৃষ্টি, ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টির   একটি অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।  

মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

রক্ষকই ভক্ষক! রাতের অন্ধকারে কলেজ ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

বদলে গেল ‘দাদাগিরি’র সঞ্চালক, নতুন সফর শুরুর আগে সৌরভের সঙ্গে কী কথা হয়েছে দেবের?

বিশ্বকাপে ভরাডুবি, এবার ইস্তফা দিলেন সৌদি ফুটবল সংস্থার প্রেসিডেন্ট

অপেক্ষার অবসান! জুলাই থেকেই অশোকনগরে পাতাল থেকে উঠবে তরল সোনা?

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি