বয়ঃসন্ধিকালে পুরুষরাও ভোগেন নানা সমস্যায়, জেনে নিন প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বৃদ্ধির উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: টেস্টোস্টেরন হল পুরুষদের শরীরে থাকা যৌন হরমোন। এটাই পুরুষদের শরীরে পেশী, হাড়ের ঘনত্ব, যৌন ইচ্ছা, মেজাজ, চুল বৃদ্ধি এবং শুক্রাণু তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হর্মোনের গুরুত্ব বয়ঃসন্ধিকালে সর্বাধিক। পুরুষের দেহে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে নানা সমস্যা দেখা দিতে পারে। শরীরের সঙ্গে সঙ্গে মন-মেজাজের পরিবর্তন ঘটে। নানা জটিলতা দেখা দেয়। অনেকেই এর জন্য চিকিৎসকের কাছে যান। তবে জানেন কি প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি করা যায় এবং বেশ কিছু নিয়ম মানলেই চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কীভাবে প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বৃদ্ধি করবেন জেনে নিন।

 **  ওজন তোলার মতো শরীরচর্চা করুন এতে রক্তে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। তবে তার থেকেও  দেহে টেস্টোস্টরনের মাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কার্ডিওভাসকুলার এক্সারসাইজ  বেশি উপযোগী।  স্কোয়াট, ডেডলিফট, বেঞ্চ প্রেস, পুশ আপ বেশি উপকারী।

** চিকিত্‍সকের পরামর্শ ছাড়া শরীরে টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য  কোনও বাজারের ওষুধ  খাবেন না। 

** মানসিক চাপ বাড়লে টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যেতে পারে। তাই মন চনমনে  রাখুন।  প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। মেডিটেশন করলেও উপকার পাবেন।  

** জীবনযাত্রার পরিবর্তনের আনুন, পুষ্টিকর খাবার খান। বাদাম জাতীয় খাবার খান। 

**   জিঙ্ক এবং ভিটামিন ডি আছে এমন খাদ্যও খেতে পারেন।   

** ভিটামিন ও খনিজ আছে এমন খাদ্য টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।

** মদ্যপান ও ধূমপানে লাগাম টানুন। বেশি মদ্যপান করলেও টেস্টোস্টেরনের ক্ষরণ কমে যায়।  

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…