মমতা কতদিনের ধর্নায় বসতে চলেছেন?‌ ধর্মতলার প্রস্তুতি ঘিরে গুঞ্জন চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানোর মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামছে রাজ্যের শাসকদল। আর এবার এই ধর্না কর্মসূচি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। কারণ এখানে যে প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা একদিনের নয়।

এদিকে বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতেই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে নেমে আন্দোলন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবারের এই প্রতিবাদ মঞ্চে তৃণমূলনেত্রীর পাশেই উপস্থিত থাকবেন সেই সমস্ত ভুক্তভোগী বৈধ ভোটার এবং তাঁদের পরিবারের সদস্যরা। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বা যাঁদের মৃত বলে দেখানো হয়েছে। কিন্তু এই ধর্না কি একদিনই চলবে?‌ নাকি বেশ কয়েকদিন ধরে চলবে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

অন্যদিকে সর্বস্তরের জনগণকে এই ধর্না কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ২০০৬ সালে সিঙ্গুরে কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় পর সেই একই জায়গায় আবার একবার অধিকার রক্ষার দাবিতে তৃণমূলনেত্রী এই ধর্নায় বসতে চলেছেন। ‘‌কৃষিজমি বাঁচাও কমিটি’‌ তৈরি করে ধর্মতলায় মঞ্চ বেঁধে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছিলেন। প্রায় ২০ বছর পর নাগরিকদের ভোটাধিকারকে সামনে রেখে আবার ঐতিহাসিক মেট্রো চ্যানেলে ধর্না দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। টানা ২৬ দিন অনশন করেছিলেন তিনি তখন। এবার কতদিনের?‌ সেটাই বড় প্রশ্ন।

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে দলের পক্ষ থেকে নেতাদের ইঙ্গিত দেওয়া হয়েছে ৬ থেকে ৭ দিনের জন্য ধর্নাস্থলে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি রাখতে। দলের মুখপাত্র, মন্ত্রী, সুবক্তাদের বিশেষ করে সেই তথ্য দেওয়া হয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ