আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে’‌, কেন বললেন মুখ্যমন্ত্রী?‌

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার আগে বিপুল সংখ্যাক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আজ, শুক্রবার ধর্মতলায় ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা যাচাই প্রক্রিয়া বা এসআইআরের নামে নির্বাচন কমিশন অসৎ উদ্দেশে বহু বৈধ ভোটারের নাম বাদ দেওয়া এবং জীবিত মানুষকে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ। এবার এই ধর্নামঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে এসে বসলেন বিখ্যাত কবি জয় গোস্বামী এবং কবীর সুমন।

এদিকে কবীর সুমনকে নিজে হাত ধরে চেয়ারে বসালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যত্ন করে ডেকে নিলেন জয় গোস্বামীকে। দুজনেই বয়সের কারণে খানিকটা অসুস্থ। তবুও এসেছেন বলে আপ্লুত হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমার পাড়ার রাস্তাতেও বেশ কয়েকজন জীবিত মৃত কেস আছে। কাল তাঁদের আনব।’‌ ধর্মতলায় ধরনা মঞ্চে এলেন কলকাতার প্রাক্তন নগরপাল তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার। এসেছেন দলের আরও এক প্রার্থী মেনকা গুরুস্বামী। হাজির বাবুল সুপ্রিয়।

 

অন্যদিকে এসআইআর গেরোয় হয়রানির শিকার সাধারণ মানুষ। যদিও দায় এড়িয়েছেন সিইও মনোজ আগরওয়াল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হলেও ঝুলেই ৬০ লক্ষের ভাগ্য। এই প্রেক্ষাপটে আজ ধর্মতলায় মমতার মঞ্চে হাজির কমিশনের খাতায় মৃতরা। আর কবীর সুমন এবং জয় গোস্বামী মঞ্চে আসতেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌আজ আমার সিঙ্গুর–নন্দীগ্রামের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ সেদিনও আমার আন্দোলনে এঁরা উপস্থিত ছিলেন।’‌ মুখ্যমন্ত্রীর এই ধর্নামঞ্চের চারদিকে লোকে লোকারণ্য অবস্থা হয়েছে।

তাছাড়া এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ