ভোটার তালিকা থেকে নাম বাদ, প্রতিবাদে পঞ্চায়েতের সামনে ধর্নায় বসলেন ৭ ভোটার

Share:

নিজস্ব প্রতিনিধি শ্যামপুর: ভোটার তালিকায় নাম বাতিলের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় ধর্নায় বসেছেন তখন হাওড়ার শ্যামপুরে পঞ্চায়েত অফিসের সামনে অবস্থানে বসলেন ৭ভোটার। শনিবার শ্যামপুর থানার(Shyampur P.S.) খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে ধর্না দিল সাত জন ভোটার।যাদের মধ্যে চার জন মহিলা ও বাকি তিনজন পুরুষ।আর ছুটির দিনে এই ধর্নার খবর পেয়ে পঞ্চায়েতে ছুটে যান প্রধান শ্যামল সামন্ত(Pradhan Shyamal Samanta)। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রামে ১৫১ নং বুথে সাত জন ভোটারের নাম তালিকা থেকে বাতিল হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

এদের কেউই সংখ্যালঘু সম্প্রদায়ের নয়। উল্লেখ্য, এদের নোটিশ আসার পর সকলেই প্রয়োজনীয় তথ্য জমা দেন। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় এদের ভোটার তালিকায় নাম বাতিল বলে জানানো হয়েছে।আর এই ঘটনার জেরে আতঙ্কিত ওই ভোটাররা।কোথায় গেলে মিলবে সুরাহা তার খোঁজে এখানে ওখানে ছুটছেন তাঁরা। কিন্তু কোথাও সদুত্তর না পেয়ে শনিবার সকাল থেকে তারা পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেন। তাদের সঙ্গে ছিল বৈধ ভোটার এবং আধার কার্ড। এই ধর্নাকে কেন্দ্র করে হইচই শুরু হয়ে যায় পঞ্চায়েতের সামনে। বহু মানুষ সেখানে জড়ো হন।

তারা সকলেই ওই সাত ভোটারের এই আন্দোলনকে সমর্থন জানান। এদিকে, শনিবার ধর্মতলায় ধর্না মঞ্চে ভবানীপুর এলাকার জীবিত অথচ মৃত বলে চিহ্নিত ভোটারদের হাজির করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন অধিকার লুট করা হচ্ছে নোটবন্দি থেকে ভোট বন্দি ,গ্যাসবন্দি, সংবিধানবন্দি করা হচ্ছে। বাংলা একমাত্র লড়াই করতে পারে তার প্রমাণ দেওয়া হবে। শনিবার মোট ৪৩ জন বৈধ ভোটার যারা মৃত বলে চিহ্নিত সংশোধনী ভোটার তালিকায় তাদেরকে হাজির করা হয় এবং এই অন্যায়ের প্রতিবাদে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!