চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টাকি রোডে গাড়ি-বাইক মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু আরোহীর

নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা: উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় টাকি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরবাইক আরোহী। একটি ম্যাক্স গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের জেরে বাইকটি আরোহীসহ প্রায় ৩০ ফুট দূরে রাস্তার ধারের নয়ানজুলিতে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বাইক চালকের। দুর্ঘটনার পর টাকি রোডে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেগঙ্গার কালিয়ানী এলাকায় টাকি রোডের ওপর দ্রুতগতিতে আসা একটি ম্যাক্স গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীসহ রাস্তা থেকে প্রায় ৩০ ফুট দূরে নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর।

আরও পড়ুন: ধামসা বাজিয়ে নাচের তালে আদিবাসী তরুণীদের সঙ্গে পা মেলালেন মমতা

অন্যদিকে, বাইকে ধাক্কা মারার পর গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতিতে আসা গাড়ির চালক উল্টো দিক থেকে আসা মোটরবাইক দেখে আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে সজোরে ধাক্কা লাগে।

উল্লেখ্য, এর আগের দিনও পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুরুলিয়া জেলার কাশীপুর থানার সোনাথলী অঞ্চলের কালিয়াদা এলাকায় একটি বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়। জানা যায়, ক্রোশজুড়ি ও কালিয়াদার মাঝামাঝি এলাকায় সোনাথলীর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে মোটরবাইকের ধাক্কা লাগে। সংঘর্ষের ফলে বাইকে থাকা এক যুবক ও এক বৃদ্ধ রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

সেই পুরনো মেজাজে অধীর, বহরমপুরের অলিতে গলিতে জনসংযোগ কংগ্রেস প্রার্থীর

কংগ্রেসের কার্যালয়ে বিজেপি পতাকা! উত্তেজনা ছড়াল কালিয়াগঞ্জে

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

গাঁটের কড়ি খরচ করে তেগাছিয়ার নির্দল প্রার্থী ‘দিনমজুর’ অভিজিৎ হাজরা

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ