ধামসা বাজিয়ে নাচের তালে আদিবাসী তরুণীদের সঙ্গে পা মেলালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআর এবং পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর থেকে বিতর্ক তৈরি হয়েছে। কারণ এই তালিকায় বিপুল পরিমাণ নাম বাদ গিয়েছে আদিবাসী ভোটারদের। এই নিয়ে গতকালই সোচ্চার হয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় রাষ্ট্রপতি এসে এই নিয়ে কোনও খোঁজ নেননি। উলটে সমালোচনা করে গিয়েছেন মুখ্যমন্ত্রীর। এমনকী আদিবাসীদের উন্নয়ন তেমন হয়নি বলে মন্তব্য করেন। যার প্রতিবাদে সুর সপ্তমে তুলেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার রবিবাসরীয় দুপুরে আদিবাসী তরুণীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়ে নাচলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা থেকেই যেন বার্তা দিলেন তিনি।

এদিকে আজ, রবিবার কলকাতায় আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেখানে থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ঠিক সেদিনই ভোটার তালিকা থেকে লক্ষাধিক নাম বাদ দেওয়ার প্রতিবাদে রবিবার ধর্মতলার ধর্না মঞ্চে ধামসা বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের তালে পা মেলালেন আদিবাসী তরুণীদের সঙ্গে। তিনি যে আদিবাসীদের সঙ্গে আছেন বহু বছর ধরে এবং তাঁদের উন্নয়ন করে গিয়েছেন সেটাই নাচের তালে বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে আদিবাসী সম্মেলনে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিধাননগরের বদলে বাগডোগরা বিমানবন্দরের অদূরে গোঁসাইপুরে সভার স্থল নির্ধারিত হয়। সেখানে অনুষ্ঠান সেরে বিধাননগরে আদিবাসীদের সমাবেশে যোগ দেন। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘‌ওখানে (বিধাননগরে) অনুষ্ঠান হলে ভাল হতো। ওখানে অনেক জায়গা, অনেক মানুষ আসতে পারতেন। কিন্তু রাজ্য প্রশাসন কেন জানি না, এখানে সভার অনুমতি দেয়নি। এমন জায়গায় আজকের অনুষ্ঠান হচ্ছে, এখানে মানুষের আসা কঠিন। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে আসেননি, কোনও মন্ত্রীও আসেননি।’‌

তাছাড়া রাষ্ট্রপতির মন্তব্যের কড়া জবাব রাতেই ধর্মতলার ধর্না মঞ্চ থেকে দিয়ে দেন মুখ্যমন্ত্রী। এমনকী তৃণমূল কংগ্রেসের আদিবাসী বিধায়ক–মন্ত্রী–সাংসদরাও রাষ্ট্রপতির মন্তব্যের পাল্টা জবাব দেন। আদিবাসী সম্প্রদায়ের জন্য করা কাজের ফিরিস্তিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আর ডেরেক ও’‌ব্রায়েন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রপতির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাজ্যের কাজের খতিয়ান তুলে দেওয়ার নির্দেশ দেন। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতা–মন্ত্রীরা সমালোচনা করতে শুরু করেন। সেসবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পাত্তা দেন না সেটা ধামসা বাজিয়ে আদিবাসীদের সঙ্গে নেচে বুঝিয়ে দিলেন।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…