তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বসেরা ভারত, উল্লাসে মাতল বলিউড

ম্যান ইন ব্লু-র জেতা মাত্রই গোটা দেশজুড়ে সেলিব্রেশনের ধুম। বাজি ফাটানোর ধুম, যেন অকালে দীপাবলি। উল্লাসে মেতে উঠেছেন বলিউড তারকারাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাটে-বলে দাপট দেখিয়ে নিউজিল্যান্ডকে দুরমুশ করে তৃতীয়বার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত। সঙ্গে বিশ্বসেরা অধিনায়কের তকমা পেলেন সূর্য কুমার যাদব। রবিবার (৮ মার্চ) আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সঞ্জু স্যামসন-অভিষেক শর্মা, ঈশান কিষানদের বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিং এবং অক্ষর পটেলের ভেল্কিতে ১৯ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। অর্থাৎ ২০২৪ সালের পর ২০২৬ সালে টানা দ্বিতীয়বার জিতল ভারত। ম্যান ইন ব্লু-র জেতা মাত্রই গোটা দেশজুড়ে সেলিব্রেশনের ধুম। বাজি ফাটানোর ধুম, যেন অকালে দীপাবলি। উল্লাসে মেতে উঠেছেন বলিউড তারকারাও।

টিম ইন্ডিয়ার ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন অজয় দেবগন, অক্ষয় কুমার, আয়ুষ্মান খুরানা, রীতেশ দেশমুখ, সিদ্ধান্ত মালহোত্রা, অনিল শর্মা, এসএস রাজামৌলি, ভিকি কৌশল, কৃতি শ্যানন, তৃপ্তি দিমরি, কার্তিক আরিযান-সহ বলিউডের একাধিক শীর্ষস্থানীয় তারকারা। অজয় দেবগন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘খুশি, আমার গলা ব্যথা তাই চিৎকার করতে পারছিনা, #TeamIndia তুমি আজ রাতে গর্বের সাথে কোটি কোটি হৃদয় স্পন্দিত করেছ! আবারও চ্যাম্পিয়ন!’ আয়ুষ্মান খুরানা পোস্টে লিখেছেন, “আমেদাবাদ আর অপয়া নেই। যোগ্য বিজয়ীরা ইতিহাস পুনর্লিখন করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তিন অধিনায়কই আজ উপস্থিত। এমএসডি, রো এবং সূর্য!’ অনুপম খের লিখেছেন, ‘চ্যাম্পিয়নস। আবারও। সঞ্জু, বুমরাহ, দুবে, ঈশান। কী অসাধারণ পারফরমেন্স। টিম ইন্ডিয়াকে স্যালুট। জয় হিন্দ।’

বলিউড পরিচালক অনিল শর্মাও টিম ইন্ডিয়ার জয় উদযাপনের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইতিহাস রচনা হয়েছে, ভারত তৃতীয়বারের মতো জয় পেয়েছে। তাদের দেশে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের প্রথম দেশ। বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ স্কোর অভিনন্দন।’ তবে টিম ইন্ডিয়াকে উৎসাহ দেওয়ার জন্যে অনেক বলিউড সেলিব্রিটি আজ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও মাঠে উপস্থিত ছিলেন। করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশের মতো টিভি সেলিব্রিটিরাও মাঠে উপস্থিত ছিলেন। টিম ইন্ডিয়া জয়ের পর সকলেই ম্যান ইন ব্লুর ছবি দিয়ে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। 

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

আজ নবদ্বীপ যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার

দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় ভাবনা সরকারের, সাইডসিনে জুড়ছে নতুন স্পট

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা