মতুয়াগড় বনগাঁয় ‘যুবসাথী’ প্রকল্পে ঝড়ের গতিতে আবেদন, চাপে বঙ্গ–বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ চড়ছে মতুয়াগড় বনগাঁয়। এটা বিজেপির শক্ত ঘাঁটি বলে দাবি করা হয়। সেখানে মতুয়াগড়ে ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মেলায় বিজেপি নেতাদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে।

এদিকে বঙ্গ–বিজেপির রথযাত্রায় সাধারণ মানুষের তেমন উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। বেশিরভাগ জেলাতেই ফ্লপ শো দেখতে হচ্ছে। এমনকী পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির রথের চাকা মাটিতে আটকে গেল। তার ফলে নেমে আসতে হয়েছে বিজেপি নেতাদের। রথের চাকা মাটিতে ধসে আটকে যাওয়ায় খোদ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে নেমে আসতে হয় রথ থেকে। এমন ছবি যখন সর্বত্র দেখা যাচ্ছে তখন বিপরীত ছবিতে দেখা গেল, বিজেপির প্রকাশ্য বিরোধিতা করা সত্ত্বেও তাদের ‘গড়’ বলে পরিচিত বনগাঁতেই ব্যাপক সংখ্যায় আবেদনে গেরুয়া শিবিরের চাপ যথেষ্ট বাড়িয়ে দিল বলেই সূত্রের খবর।

অন্যদিকে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বার্থে ধর্মতলায় ধর্নায় বসতে দেখা গিয়েছে খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা গতকাল তুলে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের পর। সুতরাং সবদিক থেকে চাপে পড়ে গিয়েছে বঙ্গ–বিজেপি। বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় এসে মতুয়াদের নাগরিকত্বের গাজর ঝোলালেও তাতে যে কাজ হচ্ছে না সেটা স্পষ্ট বোঝা গিয়েছে ‘‌যুবসাথী’‌ প্রকল্পের আবেদন দেখেই। বনগাঁ মহকুমার তিনটি ব্লক এবং দু’টি পুরসভায় ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল আবেদন জমা পড়েছে। গাইঘাটা ব্লকে ২১ হাজার ৫১৫টি, বনগাঁ ব্লকে ২৪ হাজার ৭১৯, বাগদা ব্লকে ১৭ হাজার ২৮৫টি আবেদন জমা পড়েছে। গোবরডাঙা পুরসভায় ৪ হাজার ৯৯৩ এবং বনগাঁ পুরসভায় ৮ হাজার ৩২৯টি আবেদন জমা পড়েছে। সব মিলিয়ে বনগাঁ মহকুমায় মোট আবেদন দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৬১। জেলার অন্যান্য মহকুমার তুলনায় যা অনেকটাই বেশি।

এছাড়া এই পরিস্থিতিতে বিজেপি নেতারা স্পষ্ট বুঝতে পারছেন এসআইআর আসলে তাদের কাছে ব্যুমেরাং হয়েছে এবং ভোটবাক্সে তার প্রভাব ভালরকম পড়বে। এমনকী এখানের বিধানসভা আসনগুলি একধাক্কায় হারাতে হতে পারে। এই বিষয়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘মুখ্যমন্ত্রীর যুবসাথী প্রকল্পে জেলায় আবেদন জমা পড়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৩৫৯টি। অনেক আবেদনকারী টাকা পেতে শুরু করেছেন। তবে বিজেপির গড় বনগাঁয় আবেদন সবচেয়ে বেশি। আসলে পরিষেবার ক্ষেত্রে রাজ্য সরকার কখনওই রাজনীতি দেখে না।’‌

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!