বাঙালি হেনস্থার আবহে বাংলার আবেগে শান, পাল্টা দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র নামে বাঙালি হেনস্থা চলছে। ভোটার তালিকা স্বচ্ছ করার বাহানায় লক্ষ লক্ষ নাম বাতিল করা হয়েছে। বিচারাধীনে আওতায় রাখা হয়েছে ৬০ লক্ষ ভোটারকে। আসন্ন বিধানসভায় তাঁরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, সেটা নিয়ে চিন্তিত বঙ্গবাসী। তারমধ্যে বাঙালি আবেগে শান দিতে মরিয়া বঙ্গ বিজেপি। শনিবার ব্রিগেডে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মঞ্চই তৈরি হয়েছে বাঙালি আবেগকে ঘিরে।

SIR-র নাম করে যেখানে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি পরিযায়ীদের ওপরে আক্রমণ হচ্ছে, বাংলা বকেয়া মিলছে না, সেখানে প্রধানমন্ত্রীর মঞ্চে শুধুই বাঙালি ছোঁয়া। বাঙালি আবেগকে কাজে লাগিয়ে মানুষকে বোকা বানাবার চেষ্টায় বঙ্গ বিজেপি। SIR শুরু পর থেকে বাংলাতে কম হেনস্থা হতে হয়নি মানুষকে। আতঙ্কে প্রাণও হারিয়েছেন অনেকে। সেই সকল পরিবারের কাছে এই আবেগ ছোঁয়ার চেষ্টা কোনও অর্থই রাখে না। জানা গিয়েছে, দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মোদির ব্রিগেড মঞ্চ। মঞ্চের দুই পাশে তুলে ধরা হচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। টেরাকোটা পট সহ মঞ্চে বাংলার শিল্পের ছোঁয়া রাখা হচ্ছে ব্রিগেডে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বাঙালির মন ছুঁতে চাইছে বিজেপি।

মোদির গোটা মঞ্চ জুড়ে বাঙালি ছোঁয়া। বাঙালির অস্মিতায় শান দিতেই এদিনে মঞ্চ ও ব্রিগেডকে সাজিয়ে তোলা হয়েছে। মন্দির-মসজিদের রাজনীতির মাঝে ব্রিগেডে দক্ষিণেশ্বরের আদলে মন্দির প্রশ্ন তুলে দিচ্ছে, হিন্দুত্ব আবেগেই কি শান দিতে চাইছে বিজেপি? মঞ্চের দুধারে দুটো বড় কাটআউট রাখা হচ্ছে। সেখানে থাকছে বাংলার সংস্কৃতি, শিল্প রাখা হচ্ছে। বিষ্ণুপুরের মন্দিরের ছবি সহ পটচিত্র রাখা হচ্ছে। একদিকে বাঙালিকে একদিকে হেনস্তা করা হচ্ছে, অন্যদিকে বাঙালি মন পেতে বাঙালি সংসকৃতিকে মঞ্চে তুলে ধরা হচ্ছে।

এই ঘটনার জবাব মোদির সভার আগেই দিয়েছে তৃণমূল। বাঙালি হেনস্থা নিয়ে বার বার সোচ্চার হয়েছে তাঁরা। মোদির সভার আগের দিনেই শহরে গো ব্যাক পোস্টারও পড়েছে। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, বাঙালিকে বঞ্চনার কথা। ১ লক্ষ ৯৬ হাজার কোটি বকেয়ার কথাও মনে করিয়ে দেওয়া হয়েছে। 

 

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের