মাস্টারস্ট্রোক মমতার, ভোট ঘোষণার আগেই পুরোহিত -মুয়াজ্জেনদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট ঘোষণার আগেই পুরোহিত -মুয়াজ্জেনদের ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ৫০০ টাকা বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি। রবিবার বিকেলে ঘোষণা হতে চলেছে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তার আগেই মাস্টারস্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, যুবসাথীর পরে পুরোহিত -মুয়াজ্জেনদের টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। 

নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক সাম্মানিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। এদের সেবা আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক এবং সামাজিক জীবনকে টিকিয়ে রাখে। এই সংশোধনীর মাধ্যমে তারা এখন প্রতি মাসে ২,০০০ টাকা পাবেন। একই সঙ্গে পুরোহিত এবং মুয়াজ্জিনদের দ্বারা যথাযথভাবে জমা দেওয়া সমস্ত নতুন আবেদনও রাজ্য সরকার অনুমোদিত করেছে। আমরা এমন একটি পরিবেশ গড়ে তোলার জন্য গর্বিত যেখানে প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি ঐতিহ্যকে মূল্যবান এবং শক্তিশালী করা হয়। আমাদের সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যের রক্ষকরা যাতে তাঁদের প্রাপ্য স্বীকৃতি এবং সমর্থন পান তা নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

দরিদ্র পুরোহিতদের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের তরফে পুরোহিত ভাতা প্রকল্প চালু হয়েছিল। মুয়াজ্জেনদের জন্যও ভাতা চালু হয়েছিল। রাজ্য সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে আর্থিকভাবে দুর্বল পুরোহিত ও পূজারিদের মাসে ১,৫০০ টাকা ভাতা দেওয়া হয়। এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন ৫০০ টাকা বাড়ানোর পরে ২০০০ টাকা করে ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। 

ভয়ংকর! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ বউমার বিরুদ্ধে

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের