আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর ,হাওড়া ,দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় লাল সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ সর্তকতা জারি করে বলা হয়েছে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে আগামী তিন ঘন্টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাবে এই চার জেলার উপর দিয়ে। মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হবে। বজ্রপাত হলে পথ চলতি সাধারণ মানুষ যেন কোন গাছের তলায় আশ্রয় না নিয়ে নিরাপদ স্থানে প্রবেশ করে। সতর্কবার্তা আরও বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় ট্রাফিক সিগন্যাল গাছপালা পড়ে যাওয়া এবং হোডিং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই কেউ যেন ঝড়-বৃষ্টি শুরু হলে প্রকাশ্য রাস্তায় চলাচল না করে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি সপ্তাহে উত্তর এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার থেকে এই প্রবণতা আরো বাড়বে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় ঝড়-বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে বঙ্গে। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা সূত্রে জানা গেছে , সোমবার রাত আটটা থেকে সেখানে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একাধিক গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে মালদা জেলায় ব্যাপক ঘূর্ণিঝড় ও বজ্রপাতের দরুন একাধিক এলাকায় ক্ষতি হয়েছে। অধিকাংশ জায়গায় প্যান্ডেল বা গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। একটি টোটোর উপর গাছ ভরে গিয়ে চালকসহ এক মহিলা যাত্রী আহত হয়েছিলেন রবিবার রাতে। তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। একাধিক রাস্তায় প্যান্ডেল পড়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,রবিবার রাতে আচমকাই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল পুরাতন মালদার একাধিক এলাকায়। বিশেষ করে পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি।জানা যায়, ঝড়ের দাপটে স্থানীয় বাসিন্দা রঞ্জন দাসের একটি ফার্নিচারের গোডাউন প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় গোডাউনের টিনের চালা। ক্ষতিগ্রস্ত হয় টিভি সহ একাধিক আসবাবপত্র। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে।অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে ঝড়ের জেরে বিশাল আকারের তিনটি গাছ ভেঙে পড়ে। এর ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য চলাচলেও ব্যাঘাত ঘটে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও মালদা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর নির্মল অধিকারীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। সোমবার বিকেলের পর থেকে একাধিক এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা শুরু হয়।

Published by:

Share Link:

More Releted News:

ভুয়ো গেট পাশ দেখিয়ে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়ায় নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধর

‘গ্রেফতার করতে হবে’, বারাসতে স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ থাকায় দাবি তৃণমূল প্রার্থীর

দুপুর ১টা পর্যন্ত ১৫টি বুথের পুনর্নির্বাচন শান্তিপূর্ণ, দ্বিতীয়বার ভোট দিতে লম্বা লাইন

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছে, সন্দেহে রোমহর্ষক কাণ্ড ঘটালেন স্বামী

‘‌সিপিএম বেশ কয়েকটি আসন পাবে’‌, ভবিষ্যদ্বাণী করলেন অভিনেত্রী মানসী

কলকাতা মেট্রোয় কর্মী নিয়োগের ভুয়ো বিজ্ঞপ্তি! শহরজুড়ে তোলপাড়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ