প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলত্যাগী মহিষাদলের বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: প্রার্থী তালিকা প্রকাশ হতেই দলত্যাগী বিজেপি নেতা।দল ছাড়লেন মহিষাদলের একুশের পদ্ম প্রার্থী।ক্ষোভ মেটাতে নিজেই যাবেন গতবারের প্রার্থীর কাছে। কথা বলবেন তাঁর সাথে। জানান মহিষাদলের ২৬ শের বিজেপি প্রার্থী।প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ্যে।তার জেরে দল ছাড়লেন মহিষাদলের(Mahishadal) বিজেপি নেতা।যিনি ২১ শের বিধানসভার পদ্মপ্রার্থী ও ছিলেন।প্রার্থী নিয়ে দলের সিদ্ধান্ত মানতে পারেননি। এর প্রতিবাদ করে দল ছাড়লেন মহিষাদল বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের পরাজিত বিজেপি প্রার্থী বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়।বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি দল কর্পোরেট সংস্থায় রূপান্তরিত হয়ে গেছে। মহিষাদল সহ পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন কেন্দ্রের বিজেপি প্রার্থীর সে কথাই প্রমাণ করছে বলে দাবি করেন তিনি।

যে আদর্শ দেখে তিনি বিজেপিতে এসেছিলেন সেই আদর্শ নেই বলেও জানান বিশ্বনাথ।তবে বিশ্বনাথ এর দল ছাড়াকে কটাক্ষ করে রাজ্যের শাসক দল।মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী জানান আদি নেতারা বিজেপিতে থাকতে চাইছেন না।তাই একে একে সব জায়গায় আদি বিজেপি নেতারা পদ ছাড়ছেন।তবে মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা(Subhas Panja) বলেন, দলে মান অভিমান থাকবেই।তিনি নিজে যাবেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি।মান অভিমান মিটিয়ে একসাথে নির্বাচনী লড়াইতে নামবেন দুজনে। উদ্দেশ্য একটাই ঘাসফুল শিবিরকে পরাস্ত করা।এদিকে, মঙ্গলবার পুজো দিয়ে প্রচার শুরু মহিষাদলের বিজেপি প্রার্থী সুভাষ পাঁজার।সক্রিয় রাজনীতিতে ছিলেন না। তাকে প্রার্থী করে বিজেপি তৃণমূলের সুবিধা করে দিয়েছে কটাক্ষ তৃণমূলের।

ভারত সেবাশ্রমে পুজো দিয়ে ভোট প্রচারে নেমে পড়লেন মহিষাদল এর বিজেপি বিধায়ক পদপ্রার্থী সুভাষ পাঁজা। সুভাষ পাজা পেশায় কন্ট্রাক্টর।এদিন পুজো শেষে সুভাষ পাঁজা বলেন প্রতিপক্ষ শক্তিশালী হলেও বিজেপি কম শক্তিশালী নয়।আমরাই বিজয় লাভ করবো।প্রসঙ্গত সুভাষ পাঁজার প্রার্থী হওয়া নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল,তৃণমূলের দাবি শুভাসবাবু কোনোদিন সক্রিয় রাজনীতিতে ছিলেননা।এতে তাকে প্রার্থী করে তৃণমূলের সুবিধা করে দিয়েছে বিজেপি।সুভাষ পাঁজা বলেন, যিনি তৃণমূল প্রার্থী হবেন তাকে শত্রুপক্ষ নয় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে নিচ্ছি।তিনি জানান কন্ট্রাক্টর হওয়ার সুবাদে প্রচুর শ্রমিক বাইরের রাজ্যে তার অধীনে কাজ করেন। যার অধিকাংশ বাঙালি পরিযায়ী শ্রমিক। এ রাজ্যে কাজ নেই।মূলত এই ইস্যুতেই তিনি লড়বেন বলেই জানিয়েছেন।

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড ও পুজোমণ্ডপ

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের