দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে চিঠি কমিশনে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাল তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবাং নেতার বিরুদ্ধে হুমকিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনী বিধিবঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।

এদিকে কদিন আগে বিজেপির খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থীর করা মন্তব্যকে তুলে ধরে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল নেতা–কর্মী এবং সাধারণ মানুষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। শ্যামপুকুরের বিধায়ক শশী পাঁজা ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি লক্ষ্য করে ইট মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী কালীঘাট ও চেতলা এলাকায় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। আর কড়া পদক্ষেপ হিসাবে শোকজ নোটিস এবং এফআইআর দায়েরের দাবি তুলে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে তৃণমূল। পাশাপাশি নিরাপত্তা জোরদার এবং বিতর্কিত ভিডিও সরানোর নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছে।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আগে ফুলফর্মে দিলীপ ঘোষ। নরেন্দ্র মোদির মঞ্চে নিজস্ব মেজাজে ধরা পড়েছেন বঙ্গ–বিজেপির এই দাবাং নেতা। আর দিলীপের মন্তব্য ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। দিলীপ ঘোষ বলেছেন, ‘‌আমাদের কর্মীরা তৈরি হয়ে আছে। তারপর খালি মাথায় বাঁধা হবে না, অনেক জায়গায় বাঁধা হবে। বাইরের লোক লাগে না। আমরাই তৃণমূলকে… পারি। আর সারা পশ্চিমবাংলাতে…। আমরা বলে দিচ্ছি। আমি আজকে আহ্বান করছি আমাদের কর্মীদের।’‌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই আবার সক্রিয় রাজনীতির কেন্দ্রে ফিরেছেন দিলীপ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়েই পছন্দের আসন খড়্গপুর সদর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দিলীপ ঘোষ।

তাছাড়া প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের দিনেই নিজের বাড়িতেই আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তারপর থেকেই এই বিষয়ে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি কর্মীরা এই কাণ্ড ঘটিয়েছিল বলে অভিযোগ। দিলীপ ঘোষের মন্তব্যকে সরাসরি আক্রমণ বলেই চিঠি লিখে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা দিলীপের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তৃণমূল। রাজনীতির ময়দানে বরাবরই বিতর্কিত চরিত্র হিসেবে পরিচিত বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথা নিয়ে আগেও বহুবার নানা বিতর্ক তৈরি হয়েছে। ২০২৬ সালের নির্বাচনও তার ব্যতিক্রম নয়। এবারও নির্বাচনের শুরুতেই রণংদেহি মেজাজ নিয়েছেন বিজেপির এই প্রার্থী। তাই কালবিলম্ব না করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস।

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর