‘‌ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস’‌, প্রচারে বেরিয়ে প্রত্যয়ী শোভনদেব

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে চর্চিত বিধানসভা কেন্দ্র ‘‌বালিগঞ্জ’‌। এটা তৃণমূল কংগ্রেসের গড় বলেই পরিচিত। কারণ এখানে বহু ইতিহাস আছে। বারবার এখান থেকে জিতে আসেন প্রয়াত নেতা সুব্রত মুখোপাধ্যায়। এখানের একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো বরাবরই বিখ্যাত। এই বিধানসভা কেন্দ্রেই এবার তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিকে তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। দল তাঁকে যখন যেখানে প্রার্থী করেছে তখন সফল হয়ে এসেছেন তিনি। ভবানীপুর ছেড়ে তাঁকে খড়দহ পাঠানো হয়েছিল। সেখানেও সফল হয়েছিলেন তিনি। যখন তাঁকে ভবানীপুরে প্রার্থী করা হয়েছিল তখনও সাফল্য নিয়ে আসেন। এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি আবার তৃণমূলনেত্রীর পছন্দের প্রার্থী। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জে তৃণমূলকে জেতানোর দায়িত্বে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাই তৃণমূলনেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করার পরই শুরু হয়ে গিয়েছে এলাকায় ঘুরে প্রচার।

অন্যদিকে আজ, বুধবার শোভনদেব চট্টোপাধ্যায় এখানে এসে দেওয়াল লেখেন। মানুষের সঙ্গে কথা বলেন। আর কর্মীদের সঙ্গে বৈঠকও করেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে আবেদনপত্র বাড়ি বাড়ি পৌঁছে দেবেন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। আর ওই আবেদনপত্রে থাকবে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্ত্রীর স্বাক্ষর। সুব্রত মুখোপাধ্যায়ের অভাব বোধ করছেন শোভনদেব। তাই প্রচার শুরুর আগে প্রয়াত নেতার স্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন। প্রচার শুরু করে শোভনদেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌বালিগঞ্জ কেন্দ্রে লড়তে এসে ভাল লাগছে। দল যেখানে যেমন দায়িত্ব দিয়েছে সেটাকেই মেনে নিয়েছি। দলের সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত। দল অনেক ভাবনাচিন্তা করে সমীক্ষা করেই আমাকে প্রার্থী করেছে। তাই দলীয় সিদ্ধান্ত মেনেই এখন মাঠে নামা উচিত।’‌

তাছাড়া এখানে আগে প্রার্থী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁকে দল রাজ্যসভায় পাঠিয়েছে। তাই শোভনদেবকে এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেড়ে আসা খড়দহ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে দেবদীপ পুরোহিতকে। বালিগঞ্জ কেন্দ্রে প্রচারে বেরিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, ‘‌বিধানসভা নির্বাচনের আগে যতই বদলি করুক অফিসারদের। মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনার নিজের পদের মর্যাদা রাখছেন না। বরং তাঁর আচরণ বুঝিয়ে দিচ্ছে উনি বিজেপির হয়ে কাজ করছেন। প্রধানমন্ত্রী রকের ভাষায় কথা বলছেন। আর একাধিক রাজ্যে নির্বাচন কমিশনের নজর নেই।’‌

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের