চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও একধাক্কায় ১২ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, যুদ্ধের আবহে স্বস্তি ক্রেতাদের

নিজস্ব প্রতিনিধি: ইরানে যুদ্ধকালীন পরিস্থিতিতে গ্যাসের সঙ্কট তীব্র হলেও সোনা-রুপোর দামে স্বস্তি মিলছে। সেই কারণে মুখে হাসি ফুটছে গহনাপ্রেমীদের। বৃহস্পতিবার (১৯ মার্চ) শেয়ার বাজারে দরপতনের সঙ্গে সঙ্গে আবারও ব্যাপকহারে দাম কমল সোনা ও রুপোর।এমসিএক্স-এ রুপোর দাম ৫ শতাংশের বেশি কমেছে। সোনার দামও প্রায় ২.৫০ শতাংশ কমেছে। আজ দুপুর সাড়ে ১২ টা থেকে হঠাৎ করেই রুপোর দাম কমতে শুরু করেছে। অল্প সময়ের মধ্যেই রুপোর দাম প্রতি কেজিতে ১২ হাজার টাকা হ্রাস পেয়েছে। তবে, সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৪,৫০০ টাকা কমেছে। সুতরাং এখন রুপোর দাম প্রতি কেজিতে প্রায় ২.৩৫ লক্ষ টাকার কাছাকাছি, অন্যদিকে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৫০ লক্ষ টাকার নিচে নেমে গিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে সংকট আরও গভীর হচ্ছে। প্রথমে আমেরিকা ইরানের তেল অবকাঠামোতে হামলা চালালে পরে প্রতিশোধ হিসেবে ইরান কাতারের একটি প্রধান তেল ডিপোতে হামলা চালায়। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে। যে কারণে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১৩ ডলারে পৌঁছেছে। আগামী দিনগুলিতে এই যুদ্ধ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। করুন ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের আঁচ পড়েছে ভারতীয় দের রান্নাঘরে। গ্যাসের সঙ্কট দেখা দিচ্ছে। কিন্তু এই আবহে সোনা-রুপোর দামে স্বস্তি মিলছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে দাম বাড়ার বদলে এই মুল্যবান ধাতু গুলির দাম কমছে কেন? মূল কারণ হল যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্ত। বুধবার, মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থিতিশীল রাখার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে এ বছর সুদের হার কমার সম্ভাবনা কম। এই সিদ্ধান্তের পরেই বিশ্ববাজারে সোনা ও রুপোর দাম মারাত্মকভাবে পতন হচ্ছে।

উল্লেখ্য, গত দুই বছর ধরে সোনা ও রুপোর দামে একতরফাভাবে বেড়েই গিয়েছে। ২০২৬ সালের ২৯ জানুয়ারি, রুপোর দাম প্রতি কেজিতে ৪.২০ লক্ষ টাকায় পৌঁছেছিল। যা ইতিহাস সৃষ্টি করেছিল। তারপর থেকেই এর দাম ক্রমাগত কমছে। এখনও পর্যন্ত রুপোর দাম ১.৮৫ লক্ষ টাকা কমেছে। বর্তমানে, রুপা প্রতি কেজি প্রায় ২.৩৫ লক্ষ টাকায় লেনদেন হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

PAN Card আবেদনের নিয়মে বদল, করতে হবে নতুন ৪ ফর্ম পূরণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ