‘‌বুথ জ্যাম–ভোট রিগিং বরদাস্ত নয়’‌, ভাঙড় থেকে কড়া বার্তা পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে ভাঙড় থেকে গোলমালের খবর আসতে শুরু করে। তাই সেখানে পরিদর্শনে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। আর ভাঙড় থেকেই দেন কড়া বার্তা।

এদিকে বুথ জ্যাম, বুথ দখল এবং রিগিং বরদাস্ত করা হবে না বলে বৈঠক করে জানিয়ে দেন কলকাতার নগরপাল। এখন ভাঙড় কলকাতা পুলিশের অধীনে। তাই সেখানে যেন কোনও গোলমাল না হয় তার জন্য বৈঠক করেন অজয় নন্দা। আজ রবিবার থেকেই রাজ্যের সমস্ত থানায় যান পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। আর এদিন সকালে ভাঙড় থানায় উপস্থিত হন কলকাতা পুলিশ কমিশনার। সেখানেই পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠকে নগরপাল স্পষ্ট বার্তায় জানান, সবাইকে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করতে হবে। বুথ জ্যাম, ভোট রিগিং, বুথ দখলের অভিযোগ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

অন্যদিকে ভাঙড় থানায় গিয়ে সেখানকার পরিস্থিতি জেনে নেন। তারপর অফিসারদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অজয় নন্দা বলেন, ‘‌শান্তিপূর্ণ নির্বাচন করতে কলকাতা পুলিশ প্রস্তুত। ‌বুথ জ্যাম–ভোট রিগিং বরদাস্ত নয়। নানা এলাকায় নাকা তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীর টহলও চলছে। নির্বাচনের আগে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে। শুধু ভাঙড় থানা এলাকা নয়, বিধানসভা নির্বাচনের আগে পুলিশের প্রস্তুতি কেমন রয়েছে সেটাও জেনে নেওয়া হয়েছে।’‌

তাছাড়া এদিন দক্ষিণ শহরতলির তিনটি থানা ঘুরে সব খতিয়ে দেখেন প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই। নরেন্দ্রপুর সোনারপুর এবং বারুইপুর, এই তিনটি থানা ঘুরে দেখেন তিনি। এমনকী এই তিনটি থানা এলাকায় পুলিশের নিরাপত্তা কেমন তা নিয়ে অফিসারদের সঙ্গে বৈঠক করেন। এখানের বুথগুলিতে পুলিশের পক্ষ থেকে কেমনভাবে নিরাপত্তা দেওয়া সম্ভব সেটাও জেনে নেন তিনি। এই বিষয়ে কঙ্কর প্রসাদ বারুই বলেন, ‘‌ভোট ঘোষণা হওয়ার পর কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে সেগুলি খতিয়ে দেখা হয়েছে। ভোট গ্রহণের জন্য কী কী করতে হবে এবং কী করা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকটি বিষয়কে খতিয়ে দেখা হয়েছে।’‌

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত