কান্দিতে জমি সংক্রান্ত সংঘর্ষে ৩ জনকে হেফাজতে নিল পুলিশ, বাকিদের খোঁজে তল্লাশি জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, কান্দি:মুর্শিদাবাদের হাটপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে সংঘর্ষের ঘটনায় তিন জনকে গ্রেফতার করে রবিবার আদালতে পেশ করে কান্দি থানার (Kandi P.S.) পুলিশ। ধৃত আজান সেখ, আরিফ সেখ ও আনারুল রহমানকে কান্দি আদালতে পেশ করে পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানায়। বিচারক ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, শনিবার সকালে আজান সেখ জমি বিবাদের জেরে তহিদুল সেখের পরিবারের ওপর অতর্কিতে হামলা চালায়। আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলার জেরে এক মহিলা সহ মোট ৬ জন আহত হয়। ঘটনায় মূল অভিযুক্ত আজান সেখ সহ মোট তিন জনকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, ঈদের দিন শনিবার জমি সংক্রান্ত বিবাদের জেরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলায় আক্রান্ত হন একই পরিবারের পাঁচ জন।

ঈদের দিন সকালেই রক্তাক্ত মুর্শিদাবাদের কান্দি থানার হাটপাড়া(Hatpara) গ্রাম। আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা একটি পরিবারের ওপর। গুরুতর আহত এক পরিবারের পাঁচ জন। জখম অবস্থায় আহতদের উদ্ধার করে গোকন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। আহত হন তৌহিদ শেখ(৭০)।এছাড়াও আহত হয়েছেন দুই ছেলে আমিরুল সেখ(৫০) রবিউল শেখ(৩৫), ও দুই নাতি আসিফ(১৮) ও বানারুল (২৫)। শনিবার সকালে দুষ্কৃতীরা যখন হামলা চালায় সেই সময় দুষ্কৃতীদের আগ্নেয়াস্ত্র কেড়ে নেন পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্র বাহিনী। কেড়ে নেওয়া আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের