হরমুজ প্রণালি পার করতে দিতে হবে প্রায় ১৮ কোটি টাকা? জেনে নিন কি জানালো তেহেরান

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যুদ্ধ মানেই অর্থব্যয়,  ভেঙে পড়ে দেশের অর্থনীতি।  ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ পার করেছে তিন সপ্তাহের বেশি সময়। এই যুদ্ধের কারণে উভয় পক্ষেরই খরচ হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ। সেই খামতি পূর্ণ করতে এবার বড় পদক্ষেপ ইরানের। আমেরিকা  ও ইজরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে, বৈশ্বিক জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ   ‘চোক পয়েন্ট’ হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণকে কাজে লাগানোর লক্ষ্যে ইরান একটি সিদ্ধান্ত নিয়েছে।  যেখানে জানানো হয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ২ মিলিয়ন ডলার (প্রায় ১৮.৮ কোটি টাকা) আদায় করা হবে। অর্থাৎ পণ্য নিয়ে এই সংকীর্ণ জলপথ পার করতে গেলে দিতে হবে টাকা। 

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও  আইনপ্রণেতা আলাউদ্দিন বোরুজের্দি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (IRIB)-কে জানিয়েছেন যে, এই বিপুল পরিমাণ কর আদায়ের প্রক্রিয়াটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  বোরুজের্দির মতে, এই পদক্ষেপটি হরমুজ প্রণালিতে বহু দশক পর একটি নতুন “সার্বভৌম শাসনব্যবস্থা” প্রতিষ্ঠারই প্রতিফলন। তাঁর কথায়, “হরমুজ প্রণালী অতিক্রমকারী নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে ট্রানজিট ফি হিসেবে ২ মিলিয়ন ডলার আদায় করাটা ইরানের শক্তিরই পরিচায়।” তিনি আরও বলেন, “যেহেতু যুদ্ধের পেছনে বিপুল ব্যয় নির্বাহ করতে হয়, তাই স্বাভাবিকভাবেই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট ফি আদায় করতে হচ্ছে।” তিনি দাবি করেন যে, এই পদক্ষেপটি ‘ইসলামিক প্রজাতন্ত্র’ হিসেবে ইরানের “কর্তৃত্ব”-কে  তুলে ধরে।  

আরও পড়ুন: লক্ষ্য ইরানের তেলবাহী জাহাজ, আরব‌ সাগরে হাজির ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজ

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজের দরজা খুলে দেওয়ার সতর্কবার্তার পরপরই বোরুজেরদি এই মন্তব্য করেন।  ট্রাম্প বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে যদি  এই রাস্তা পুনরায় খুলে দেওয়া না হয়, তবে  আমেরিকা ইরানের বিদ্যুৎ  পরিকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ট্রাম্প আরও বলেছিলেন যে, ইরান যদি হরমুজ প্রণালি  খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের “বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবে—আর শুরুটা হবে সবার চেয়ে বড় কেন্দ্রটি দিয়েই!” সেই হুমকিকে পাত্তা না দিয়েই এবার হরমুজ পার করা জাহাজের উপর কর চাপাল ইরান। 

‘কান টানলেই মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ

প্রয়াত ‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নীল, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

ফুলশয্যার পর এবার চলন্ত ট্রেনেই শিবের রুদ্রাভিষেক, কী সাফাই রেলের?

বেলা গড়াতেই কলকাতা সহ আশেপাশের জেলায় শুরু ঝড়-বৃষ্টি

এসআইআর ফর্ম পূরণ করতে এসে গণধর্ষণের শিকার বিধবা মহিলা, ৪ জনের বিরুদ্ধে FIR দায়ের

নরওয়েতে দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন ইমতিয়াজ কন্যা ইদা

ডিম হামলা থেকে বাঁচতে মাথায় হেলমেট পরে আদালতে বারুইপুর গণপিটুনি কাণ্ডে ধৃত সিপিআইএম নেতা

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!