লক্ষ্য ইরানের তেলবাহী জাহাজ, আরব‌ সাগরে হাজির ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  যত সময় যাচ্ছে ততই বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। সামরিক যুদ্ধ ক্রমেই গড়াচ্ছে  পরমাণু যুদ্ধের দিকে। ইরান ও ইজরায়েল  দুই দেশই একে অপরের পরমাণু কেন্দ্রে। এতেই বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কা। এবার আরব‌ সাগরে হাজির ব্রিটিশ পারমাণবিক ডুবোজাহাজ। এই ডুবোজাহাজের সঙ্গে রয়েছে দূরপাল্লার টমাহক ক্রুজ় ক্ষেপণাস্ত্র।   

মধ্যপ্রাচ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। ২০ দিনেরও বেশি সময় ধরে চলমান  হামলাগুলো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই সংঘাতে মধ্যে এবার জড়িয়ে পড়ছে  ব্রিটেন। কারণ  ব্রিটেন তার সামরিক শক্তি প্রদর্শন করে আরব সাগরে একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ মোতায়েন করেছে। ‘ডেইলি মেইল’-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এইচএমএস অ্যানসন নামের এই সাবমেরিনটি টমাহক ব্লক ফোর ক্রুজ মিসাইলে সজ্জিত, যা শত শত মাইল দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ব্রিটেন একটি বড় নীতি পরিবর্তন করেছে, যার ফলে আমেরিকা ইরানের বিরুদ্ধে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারবে। এখন  আমেরিকা হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে থাকা ইরানি লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহার করতে পারবে। ব্রিটিশ নৌসেনার এইচএমএস অ্যানসন ডুবোজাহাজটি আরব সাগরে মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: মিটতে চলেছে রান্নার গ্যাসের সঙ্কট? ভারতে এল আরও এক LPG ভর্তি কার্গো জাহাজ

জানিয়ে রাখা ভালো, পারমাণবিক এই ডুবোজাহাজটি নির্দিষ্ট সময় অন্তর সমুদ্রপৃষ্ঠে ভেসে ওঠে।  ডুবোজাহাজটি নর্থউডে ব্রিটিশ সামরিক বাহিনীর ‘পার্মানেন্ট জয়েন্ট হেডকোয়ার্টার্স’-এর সঙ্গে সবসময়   যোগাযোগ করে ।  প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, এইচএমএস অ্যানসন বেশ কিছু টমাহক ব্লক-৪ ক্ষেপণাস্ত্র এবং স্পেয়ারফিশ টর্পেডো নিয়ে চলতি মাসের শুরুর দিকেই অস্ট্রেলিয়ার পার্থের উপকূল সংলগ্ন এলাকা ছেড়ে আরব সাগরের দিকে রওনা দেয় । প্রায় ৮,৮০০ কিলোমিটারের জলপথ পাড়ি দিয়ে সেই ডুবোজাহাজটি সম্প্রতি আরব সাগরে এসে পৌঁছেছে। 

অন্যদিকে আমেরিকার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরশাহির উপকূলে একটি বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে ।  একটি বাল্ক ক্যারিয়ারের ক্যাপ্টেন জানিয়েছেন, জাহাজের কাছে থাকা একটি অজ্ঞাত বস্তুর কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে, জাহাজের সকল নাবিক নিরাপদ আছেন বলে জানা গিয়েছে। 

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে