Loading live market data...
Loading active stocks...
Connecting...

নির্বাচনের আগে সুযোগ! রাজনৈতিক দলগুলিকে বিনামূল্যে প্রচারের সুযোগ, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি  : শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে জোরদার প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। এই প্রচারের ক্ষেত্রেই বড় পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়েছে,স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচার করার জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৩৯এ ধারার আওতায় রাজনৈতিক দলগুলোকে এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রয়েছে নির্বাচন। তাই এই ৫টি নির্বাচনী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এই সুবিধা প্রযোজ্য করা হচ্ছে। নির্বাচন এলেই মিছিল, মিটিং, পোস্টার, হোর্ডিং, সোশ্যাল মিডিয়াতে প্রচার করতে দেখা যায়। পাশাপাশি টেলিভিশনেও বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার হয়। এবার দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচার করতে পারবে স্বীকৃত রাজনৈতিক দলগুলি। 

আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যেই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে এই ডিজিটাল টাইম ভাউচার দেওয়া হয়েছে। ভোটের দু’দিন আগে পর্যন্ত নির্দিষ্ট সময়ে এই সম্প্রচার করা হবে। কমিশন জানিয়েছে, প্রতিটি দলকে দূরদর্শন ও আকাশবাণীতে ৪৫ মিনিট করে বেস টাইম বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, আগের নির্বাচনে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে অতিরিক্ত সময়ও দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলিকে নির্দিষ্ট নির্দেশিকা মেনে আগাম স্ক্রিপ্ট ও রেকর্ডিং জমা দিতে হবে। প্রসার ভারতী নির্ধারিত মান বজায় রেখে স্টুডিওতে এই রেকর্ডিং করতে হবে।

এছাড়াও, দলীয় প্রচারের বাইরে দূরদর্শন ও আকাশবাণীতে বিতর্ক ও প্যানেল আলোচনারও আয়োজন করা হবে, যেখানে প্রতিটি দল একজন করে প্রতিনিধিকে পাঠাতে পারবে। নির্বাচনের আগে এই উদ্যোগকে রাজনৈতিক প্রচারে সমান সুযোগ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

১৫ কিমি-র জন্য ১২০০ টাকা! বৃষ্টির দিনে আকাশছোঁয়া অটো ভাড়া নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

পরিচয় লুকিয়ে ৯ বার বিয়ে, বরদের ঠকিয়ে মহিলা যা করতেন শুনলে শিউরে উঠবেন

LIVE: আজ দুপুর ৩টের সময়ে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচন, উপস্থিত থাকবেন শাহ

কাউকে রেয়াত নয়, অবিলম্বে গ্রেফতার করুন, বাংলায় ভোট পরবর্তী হিংসা ঠেকাতে নির্দেশ জ্ঞানেশের

ধেয়ে আসছে দুর্যোগ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস

একঘেয়েমি কাটাতে ডিনার হোক রেস্তোরাঁয়, মানসিক স্বাস্থ্যের ওপর এর প্রভাব কতটা?

গাড়িপ্রেমীদের জন্যে সুখবর! এবার ৭৫ লক্ষ টাকা সস্তায় মিলবে রেঞ্জ রোভার এসভি

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

চুপিসাড়ে উধাও সস্তার জনপ্রিয় প্ল্যান, গ্রাহকদের জোর ধাক্কা Jio-র

রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এই ৪ খাবার খাচ্ছেন? মহাবিপদে পড়বেন

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে? কতক্ষণ থাকবে অন্ধকার, জানুন বিস্তারিত