মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দের নিরিখে শুভেন্দুকে কয়েক যোজন পিছনে ফেললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হিসাবে গত ১৫ বছর ধরে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেকর্ড গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসা, , কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথী বহু পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। বিজেপি এবং সিপিএম নেতৃত্ব যতই তার সততা নিয়ে প্রশ্ন তুলুক না কেন, বাংলার মানুষের কাছে জনপ্রিয়তায় প্রতিপক্ষদের চেয়ে কয়েক যোজন এগিয়ে তৃণমূল সুপ্রিমো। বাংলার বিধানসভা ভোট নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষায় সেই ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল সুপ্রিমোকে চান ৪৮.৫ শতাংশ উত্তরদাতা। আর শুভেন্দুকে পছন্দ করছেন ৩৩.৪ শতাংশ উত্তরদাতা৷ অর্থা‍ৎ বিজেপিকে যারা মসনদে দেখতে চান তাদের ১.৫ শতাংশ শিশিরপুত্রকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান না।

আজ সোমবার (২৩ মার্চ) প্রকাশিত ওই জনমত সমীক্ষায় বলা হয়েছে, ‘গতবারের চেয়ে আসন কমলেও এবারেও নবান্নের চৌদ্দতলায় থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস পেতে চলেছে ১৮৪ থেকে ১৯৪ আসন। বিজেপি বড়জোড় পেতে পারে ৯৮ থেকে ১০৮টি আসন৷ অন্যান্যরা পেতে পারে ৩টি আসন৷’ অর্থা‍ৎ গতবারের চেয়ে আসন বাড়লেও সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হচ্ছে পদ্ম শিবিরকে।গত পাঁচ বছরের কাজের নিরিখে বাংলার মানুষের কাছে পাশ মার্কের চেয়েও বেশি নম্বর পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত পাঁচ বছরে তৃণমূল সরকারের কাজকে ভাল অথবা খুব ভাল বলে মত দিয়েছেন ৪৩.৩ শতাংশ উত্তরদাতা৷রাজ্য সরকারের গত পাঁচ বছরের পারফরম্যান্সকে খারাপ বলে মত দিয়েছেন ১৮.৩ শতাংশ৷ আর ২০.৬ শতাংশ উত্তরদাতা রাজ্য সরকারের কাজকে খুব খারাপ বলে মত দিয়েছেন৷

‘নিউজ-১৮’ এর জনমত সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের ঝুলিতে যেতে পারে ৪১.৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৪.৯ শতাংশ ভোট। অর্থা‍ৎ প্রধান দুই যুযুধান শিবিরের ভোটের পার্থক্য সাত শতাংশ। একলা লড়তে যাওয়া কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে ঠেকছে। শতাব্দী প্রাচীন দল পেতে পারে ৩.৬ শতাংশ ভোট। বামফ্রন্ট পেতে পারে ৪.১ শতাংশ ভোট। অন্যান্যরা পেতে পারে ২.৫ শতাংশ ভোট। ১৩ শতাংশ ভোটার অবশ্য এখনও মনস্থির করতে পারেননি। জনমত সমীক্ষাতেই স্পষ্ট, কংগ্রেস ও বাম প্রার্থীরা শূন্যের গেরো নাও কাটাতে পারেন। শুধু তাই নয়, দুই শিবিরের প্রার্থীদের জামানত খোয়ানোর লজ্জা পেতে হবে।

 

 

 

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর