‘বিজেপিকে ৫০’র নিচে নামাব’, পাথরপ্রতিমা থেকে হুঙ্কার অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি,পাথরপ্রতিমা:বিজেপিকে ৫০ এর নিচে এবার নামাব। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমাতে এবার জয়ের ব্যবধান বাড়াতে হবে। এই নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা দিয়ে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বঞ্চনা ইস্যুতে সরব হন অভিষেক ।বাংলাকে বঞ্চনা নিয়ে ফের সরব অভিষেক। রাজ্য সরকারের বিগত পাঁচ বছরের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে অভিষেক বলেন,গ্রামীণ হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বেড়েছে। পাঁচ বছরের মধ্যে সবার জন্য পাকা বাড়ি দেওয়া হয়েছে ।বিজেপি উন্নয়ন রিপোর্ট কার্ড দেখাতে পারেনি। বিজেপির কর্মীরা কেন রিপোর্ট কার্ড দেখাচ্ছে না। প্রশ্ন তোলেন অভিষেক। তাঁর চ্যালেঞ্জ বিজেপিকে ৫০ এর নিচে এবার নামাব।

এই নির্বাচন থেকে বিজেপিকে উৎখাত করব। অভিষেক অভিযোগ করেন ,গরিবের টাকা আটকে রেখেছে কেন্দ্র। আবাস প্রকল্প ও ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র ।তৃণমূলের আমলে পাথর প্রতিমায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলে দাবি করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বলেন,আমরা যতদিন আছি কারও ভোটাধিকার কেড়ে নিতে পারবে না কেউ।অন্য দল প্রতিশ্রুতি দেয়, আমরা প্রতিজ্ঞা করি।প্রচার শুরু পাথরপ্রতিমায়, শেষ হবে ডায়মন্ডহারবারে(Diamondharbour) ,দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আসন্ন বিধানসভা নির্বাচনে আরো বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। প্রার্থী তালিকা ঘোষণার দিনেই এমন বার্তা দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। তাঁদের বক্তব্য, চতুর্থ বারের জন্য সরকার গড়তে চলেছে ঘাসফুল শিবির। মঙ্গলবার পাথরপ্রতিমা(Patharpratima) থেকে প্রচারে নামেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিন কলেজ মাঠে তৃণমূল প্রার্থীর সমীর কুমার জানার সমর্থনে প্রচার করেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। বিগত কয়েক দিন ধরেই বুথে বুথে সাজো সাজো রব দেখতে পাওয়া গিয়েছিল। এই জনসভাকে সফল করতে ছোট ছোট কর্মীসভার আয়োজন করা হয়েছিল। গত শনিবার প্রবল বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল কলেজ মাঠ। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলে। মঞ্চের উত্তর-পশ্চিম কোণে তৈরি করা হয় হেলিপ্যাড। হেলিকপ্টার করে সেখানে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। সোমবার সকাল থেকে আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া চলে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হয়। গোটা এলাকায় জোরদার করা হয় পুলিশি নজরদারি। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দিন উন্নয়নের বার্তাই ফের তুলে ধরেন। ৪০ হাজার জমায়েতের টার্গেট নেয় শাসক দল। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ তিনবারের বিধায়ক সমীর কুমার জানা। চতুর্থবারের জন্য টিকিট পেয়েছেন তিনি। নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।স্থানীয়রা বলেন, পাথরপ্রতিমায় বিরোধীদের দেখতেই পাওয়া যায় না। সমীর জানার চতুর্থবারের লড়াইকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিরোধীরাও তেমনভাবে মানুষের মনে প্রভাব ফেলতে পারেনি। সেখানেই অভিষেকের জনসভা ভিন্ন মাত্রা দেয় যে তা বলার অপেক্ষা রাখে না। প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও পাথরপ্রতিমায় জনসমাবেশ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। মঙ্গলবার এই সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিষেক।

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?