‘প্রচারে বেরিয়ে ছেলেকে খুব মিস করি, তবে ভিডিও কলে তাঁকে দেখে নিই’: অদিতি

গত ১১ জানুয়ারি ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন অদিতি। আর ছেলের দু’মাসের মধ্যেই রাজারহাট-গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রার্থী তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুরের ফের তৃণমূল প্রার্থী হয়েছেন জনপ্রিয় কীর্তন গায়িকা অদিতি মুন্সী। ২০২১ সালে একই কেন্দ্র থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতেছিলেন তিনি। তাই পুরনো মুখেই ভরসা রেখেছে তৃণমূল। গত পাঁচবছরে ওই এলাকার ঘরের মেয়ে হয়ে উঠেছেন অদিতি। বিধায়িকা হিসেবে যেখানেই গিয়েছেন, তাঁর কাছে এক কলি গান শোনার আব্দার করেছেন সকলে। পাশাপাশি তাঁর হাত ধরে গোপালপুরের একাধিক উন্নয়নও হয়েছে।

যাই হোক, সদ্য মা হওয়ার পরে আবারও তৃণমূল প্রার্থী হলেন অদিতি মুন্সী। গত ১১ জানুয়ারি ফুটফুটে পুত্রসন্তানের মা হয়েছেন অদিতি। আর ছেলের দু’মাসের মধ্যেই রাজারহাট-গোপালপুর বিধানসভা নির্বাচনে প্রার্থী তিনি। একদিকে গায়িকা, অন্যদিকে পুত্রের দায়িত্ব, তার মধ্যে ভোট প্রচার, সবটাই একা হাতে সামলাচ্ছেন তিনি। যদিও এমন পরিস্থিতিতে অদিতির সবসময় পাশে থেকে তাঁকে উৎসাহ দিচ্ছেন তাঁর স্বামী তথা বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল দেবরাজ চক্রবর্তী। পাশাপাশি একসঙ্গে ছেলেকে বড় করছেন দেবরাজ-অদিতি জুটি। তবে সন্তানের জন্মের পর এখনও তাঁর ছবি জনসমক্ষে আনেননি অদিতি বা দেবরাজ। এক্ষেত্রে তাঁরাও সেলিব্রিটি ট্রেন্ডিং অনুসরণ করছেন।

এমনকি ছেলের নামও সামনে আনেননি তাঁরা। তা হলে কবে গোটা পৃথিবীর সঙ্গে পুত্রের আলাপ করাবেন অদিতি-দেবরাজ? একটি সাক্ষাৎকারে গায়িকা বলেছেন, আসলে ও খুব ছোট। সেই কারণে অপেক্ষা করছেন। একটু বড় হলেই ছেলের চেহারা সামনে আনবেন। তবে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিধানসভা নির্বাচনের সঙ্গে ছেলের মুখ দেখানোর কোনও যোগ রয়েছে নাকি? তা শুনে গায়িকা বলেন, এরকম কিছু ব্যাপার নেই। আসলে ছেলেকে কবে দেখাবেন, তার দিন ঠিক করেননি তাঁরা। তবে ছেলেকে ফেলে প্রচারে বেরিয়ে তাঁকে খুব মিস করেন গায়িকা, সে সময় ভিডিও কলে ছেলেকে দেখে নেন তিনি। গত রবিবার প্রথম প্রচারে নামেন অদিতি, সঙ্গী ছিলেন তাঁর স্বামী। ঢাক ঢোল পিটিয়ে হুডখোলা গাড়িতে চেপে প্রচার সারেন তিনি। যেখানে তাঁর মুখে মিষ্টি হাসি বর্তমান ছিল। এবং বিরোধীদের বিষয়ে প্রশ্ন করতেই তিনি বলেন, বিরোধীদের পাত্তাই দেন না তিনি। 

 

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে