চিকিৎসার ক্ষেত্রে মন্ত্রীদের জন্য কঠোর নিয়ম, নতুন গাইডলাইন নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নবান্নের নতুন নির্দেশিকায় রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং তাদের পরিবারের চিকিৎসা ক্ষেত্রে নতুন নিয়ম চালু করল নবান্ন । এবার থেকে রাজ্যের বাইরে দেশের অন্য কোনও হাসপাতালে চিকিৎসা করাতে গেলে আগে মুখ্যমন্ত্রীর অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি স্বরাষ্ট্র দফতরের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তি এবং ‘দ্য কলকাতা গেজেট’-এ প্রকাশিত নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই পদক্ষেপের ফলে চিকিৎসা সংক্রান্ত সরকারি ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে এবং পুরো প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা তৈরি হবে।

এর আগে মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের সরকারি খরচে রাজ্যের বাইরে চিকিৎসা করাতে গেলে আলাদা করা হচ্ছে। অতীতে চিকিৎসা খরচ নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। বামফ্রন্ট আমলে তৎকালীন মন্ত্রী মানব মুখোপাধ্যায়ের একটি দামী চশমার বিলকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল। আবার বর্তমান সরকারের সময়েও মন্ত্রী সাবিত্রী মিত্রের একটি মেডিক্যাল বিল নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবার কঠোর নিয়ম জারি করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে কিছু মন্ত্রী কোনও বড় অসুস্থতা না থাকা সত্ত্বেও অন্য রাজ্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিপুল পরিমাণ বিল জমা দিয়েছিলেন। সেই বিষয়গুলি খতিয়ে দেখেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী। তাঁদের অবিবাহিত কন্যা, নির্ভরশীল বাবা-মা এবং ১৮ বছর বয়স পর্যন্ত নির্ভরশীল ভাই-বোনও এর আওতায় থাকবেন। সরকারি ও সরকার-পোষিত হাসপাতালের পাশাপাশি নিবন্ধিত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে। এছাড়া চিকিৎসকের চেম্বার বা বাসভবনে গিয়ে চিকিৎসা নেওয়া, অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষ নার্সিং পরিষেবার খরচও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি