জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যাকারীদের পাশে দাঁড়াল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের পদাঙ্কই অনুসরণ করল তারেক রহমানের সরকার। ২০২৪ সালের জুলাই-অগস্টে বিভিন্ন থানায় হামলা চালিয়ে পুলিশকে হত্যা করা সন্ত্রাসীদের রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার (২৫ মার্চ)বিশেষ কমিটির বৈঠক শেষে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শেখ হাসিনা সরকারের পতনের পরে পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল তদারকি সরকার। ওই সরকারের ১৮ মাসের মেয়াদে মোট ১৩৩টি অধ্যাদেশ জারি হয়। তার মধ্যে যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধ্যাদেশ রয়েছে, তেমনই পুলিশ ও হিন্দু হত্যায় জড়িত জুলাই যোদ্ধাদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশও রয়েছে। তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরে জুলাই অভ্যুত্থানে পাক গুপ্তচর সংস্থার নির্দেশে সন্ত্রাসীদের হাতে নিহত পুলিশ কর্মী ও অফিসারদের প্রিয়জনরা আশাবাদী ছিলেন, সুবিচার পাবেন। পুলিশ হত্যাকারীদের বিচার হবে।

কিন্তু তাদের নিরাশ করে পুলিশ খুনিদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। এদিন বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সংসদীয় নিয়ম অনুযায়ী নতুন বিল পাসের আগে পুরনো অধ্যাদেশগুলো অনুমোদন করিয়ে নিতে হবে, যাতে আইনি জটিলতা তৈরি না হয়। জুলাইয়ে পুলিশ ও হিন্দুদের খুনে জড়িতদের দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ বহাল রাখা হচ্ছে। ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রথমত, কিছু অধ্যাদেশ যেভাবে আছে সেভাবেই সংশ্লিষ্ট মন্ত্রক বিল আকারে এনে পাস করবে। দ্বিতীয়ত, কিছু অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনীসহ বিল উত্থাপন করা হবে। আর তৃতীয়ত, যেসব বিষয়ে একমত হওয়া যাবে না, সেগুলো এই অধিবেশনে ‘ল্যাপস’ (বাতিল) হয়ে যাবে। প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে আসবে।’

 

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা