এই মুহূর্তে

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: বিধানসভা ভোটের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ তুলে হনুমানের একাধিক মূর্তি-সহ বাসন্তী প্রতিমা ভাঙচুরের ঘটনায়  চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ার কোটশিলায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কোটশিলা থানার পুলিশ। ধৃতরা বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যদিও পুলিশ সুপার বৈভব তিওয়ারি ধৃতদের রাজনৈতিক পরিচয় জানাতে চাননি।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মুরগুমা থেকে বেগুনকোদর যাওয়ার রাস্তায় রাতের অন্ধকারে বজরংবলীর একাধিক মূর্তি ও বাসন্তী প্রতিমা ভাঙচুর করা হয়। রাম নবমীর আগে ওই মূর্তি ভাঙা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ মানুষের ক্ষোভের টের পেয়ে তড়িঘড়ি চার জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা হলেন গারু মাহাতো, অবিনাশ মাহাতো, কৃপানাথ মাহাতো ও কিরিটি মাহাতো। সবাই মুরগুমার বাসিন্দা। ইতিমধ্যেই ওই মূর্তি ভাঙচুর নিয়ে জোর রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে।  সামনেই রাম নবমী উৎসব থাকায় নির্বাচন প্রাক্কালে পরিস্থিতি অশান্ত করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি শাসকদলের। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা পুরুলিয়া বিধানসভার প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় অবিযোগ করেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তিরা বিজেপির সক্রিয় কর্মী এবং সম্প্রতি তাদের শুভেন্দু অধিকারী ও জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে দেখা গিয়েছিল। আসন্ন নির্বাচনে হাতে কোন ইস্যু না থাকায়, হার নিশ্চিত বুঝেই পরিকল্পিতভাবে বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে।’

যদিও পুরুলিয়া বিজেপির জেলা সভাপতি শংকর মাহাতো পাল্টা অভিযোগ করেছেন, ‘মূর্তি ভাঙার রাজনীতি তৃণমূল কংগ্রেসের সুপরিকল্পিত চক্রান্ত। তৃণমূল কংগ্রেস থেকে মানুষ সরে গিয়েছে বলেই এই ধরনের রাজনীতি করছে।’  জয়পুর বিধানসভার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে পরে জানাব’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ