ইডেনে কোহলি-রোহিত, ২০২৭-এর শুরুতেই কলকাতায় ভারতের খেলা, ২২ ম্যাচের সূচি ঘোষণা বোর্ডের

২০২৭ সালের শুরুতেই কলকাতায় খেলতে আসছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আগামী বছরের ৩ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে কলকাতার ইডেনে ভারতের ওয়ান ডে ম্যাচ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৭ সালের শুরুতেই কলকাতায় খেলতে আসছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। আগামী বছরের ৩ জানুয়ারি জিম্বাবোয়ের বিরুদ্ধে কলকাতার ইডেনে ভারতের ওয়ান ডে ম্যাচ রয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬-২৭ মরসুমের জন্যে ঘরের মাঠে ম্যাচের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। আর সেই মরসুমে একসঙ্গে ৯ টি ওয়ানডে ম্যাচ খেলবেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। ২০২৪ সালেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি এবং রোহিত শর্মা।

তবে ওয়ানডে এবং আইপিএল থেকে অবসর ঘোষণা করেননি তাঁরা। সুতরাং ২০২৭-এর বিশ্বকাপে তাঁদের খেলার সম্ভাবনা প্রবল। বিসিসিআইয়ের প্রকাশিত সূচি অনুযায়ি, ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই সফর। মরসুমে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে এবং অস্ট্রেলিয়া। চারটি দল খেলতে ভারতে আসবে। ১৭টি শহরজুড়ে মোট ২২টি ম্যাচ হবে। তার মধ্যে রয়েছে ৯টি ওয়ানডে ম্যাচ, ৮টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৫টি টেস্ট ম্যাচ। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের ভারত সফরের মাধ্যমে এই মরসুম শুরু হবে। যেখানে তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। এক দিনের ম্যাচগুলি হবে তিরুঅনন্তপুরম, গুয়াহাটি এবং নিউ চণ্ডীগড়ে। টি-টোয়েন্টি সিরিজ হবে লখনউ, রাঁচি, ইন্দোদ্র, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুতে।

এরপর ডিসেম্বরে সাদা বলের সিরিজে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে। সেই সময় ভারতে খেলতে আসবে শ্রীলঙ্কা। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে দিল্লি, বেঙ্গালুরু এবং আমেদাবাদে। আর টি-টোয়েন্টি ম্যাচগুলি আয়োজিত হবে রাজকোট, কটক ও পুণেতে। আর ২০২৭ সালের জানুয়ারিতে তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলতে ভারতে আসবে জিম্বাবোয়ে। ম্যাচগুলি কলকাতা, হায়দরাবাদ এবং মুম্বইয়ে হবে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি দিয়ে এই মরসুম শেষ হবে। ২০২৭ সালের ২১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সিরিজের ম্যাচগুলি হবে, নাগপুর চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আমেদাবাদে।

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি