KBC-তে ৫০ লাখ জয়ী মধ্যপ্রদেশের সরকারি আধিকারিক গ্রেফতার, কী অভিযোগ?

আড়াই কোটি টাকার বন্যা ত্রাণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন একজন সরকারি মহিলা কর্মচারী।

Share:

নিজস্ব প্রতিনিধি: আড়াই কোটি টাকার বন্যা ত্রাণ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হলেন একজন সরকারি মহিলা কর্মচারী। তাঁকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মধ্যপ্রদেশের সরকারি দফতরের একজন তহসিলদার ছিলেন। শুধু তাই নয়, তিনি জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে ৫০ লক্ষ টাকা জিতে জাতীয় খ্যাতি অর্জন করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বলে সূত্রের খবর এবং তিনি পুলিশের নজরে ছিলেন। অবশেষে পুলিশের জালে ওই মহিলা সরকারি কর্মচারী। জানা গিয়েছে, ওই মহিলা কর্মচারী অমিতা সিং তোমর ২০২১ সালে সংঘটিত বরোদা তহসিলে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। আদালতে হাজির করার পর তাঁকে পার্শ্ববর্তী শিবপুরীর একটি কারাগারে রাখা হয়েছে বলে জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা। তিনি বলেন, ‘বরোদার মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিওপি) অবনীত শর্মার নেতৃত্বে একটি দল গোয়ালিয়রের চন্দ্রবড়নী নাকায় তোমরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে। তোমর বিজয়পুরের তহসিলদার ছিলেন, কিন্তু গত বুধবার জেলাশাসক অর্পিত ভার্মা তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেন। তবে তোমর এর আগেও একাধিকবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাঁর আবেদনগুলি খারিজ হয়ে যায়।’

ওই পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন যে, ২০২১ সালের বন্যা ত্রাণ ‘কেলেঙ্কারিতে’ এখনও পর্যন্ত ২২ জন রাজস্ব কর্মকর্তা এবং একজন তহসিলদারকে গ্রেফতার করা হয়েছে। এই কেলেঙ্কারিতে আত্মসাতের উদ্দেশ্যে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আড়াই কোটি টাকা স্থানান্তরের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দায়ের করা মামলায় প্রায় ১১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। শেওপুর জেলার অন্তর্গত বরোদা তহসিলের এসডিওপি মামলাটি তদন্ত করছেন। অভিনেতা অমিতাভ বচ্চন দ্বারা হোস্ট করা ‘কৌন বনেগা ক্রোড়পতি’, বা কেবিসি-তে প্রতিযোগী হিসাবে ৫০ লক্ষ টাকা জিতেছিলেন ওই মহিলা সরকারি কর্মচারী।

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর