‘রাহুলের মৃত্যু মেনে নিতে পারছি না’, প্রথম নায়ককে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক রাজ চক্রবর্তী

রবিবার দিঘার তালসারি বিচে জলে ডুবে মারা গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ২০০৮। মুক্তি পেল পরিচালক রাজ চক্রবর্তীর ছবি ‘চিরদিনই তুমি যে আমার’। এটাই রাজের প্রথম ছবি, যার মাধ্যমে ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন তারকা বিধায়ক। তাঁর প্রথম নায়ক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সুতরাং প্রথম সবসময়েই একটি বেশি স্পেশাল হয়। সিনেমার কাহিনী ছিল, টান টান একটা লাভস্টোরি। প্রেম, বিরহ, ঘর থেকে পালিয়ে যাওয়া, বিয়ে, নায়িকার পরিবারের ভিলেন অবতার। দুরন্ত গান, দুরন্ত অ্যাকশন। ছবির সকলের পারফরম্যান্স এখনও চোখে লেগে রয়েছে ভক্তদের। ছবিতে প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। দুজনেই বড় পর্দায় নবাগত। কিন্তু প্রথম ছবিতেই বাজিমাত করে তাঁদের রসায়ন।

দুজনের অসাধারণ অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল ভক্তদের। সেই ছবি থেকেই রাহুল পরিচিত হয়ে ওঠেন বাংলার ঘরে ঘরে। যদিও তাঁর অভিনয়ের যাত্রা শুরু থিয়েটারের হাত ধরে। মাত্র ৩ বছর বয়স থেকেই তিনি অভিনয় শুরু করেছিলেন। চিরদিনই তুমি যে আমারের পর আরও একাধিক ছবিতে অভিনয় করেন তিনি। পাশাপাশি চলেছে ওয়েব সিরিজের কাজও। যদিও ধারাবাহিকেই তিনি খ্যাত ছিলেন। দেশের মাটি-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি জনপ্রিয়তাও কুড়িয়েছেন তিনি। কেরিয়ারের প্রথম নায়ককে হারিয়ে শোকস্তব্ধ রাজ চক্রবর্তী। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বিশ্বাস হচ্ছে না। এই বয়সের একটি অভিনেতা, এত ভালে অভিনেতা চলে গেল, ভাবতেই পাচ্ছেন না তিনি। পুরো ইন্ডাস্ট্রি মারাত্মক শকে রয়েছি। প্রচণ্ড খারাপ লাগছে। কিছু বলার মতো ভাষা নেই। এছাড়া সন্দীপ্তা সেন, বাদশা-সহ গোটা ইন্ডাস্ট্রি রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ।

উল্লেখ্য, রবিবার দিঘার তালসারি বিচে জলে ডুবে মারা গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে শুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন। রবিবার দুর্ঘটনার সময় অবশ্য শুটিং ছিল না। জলে নেমে তলিয়ে যান তিনি। তবে তাঁকে উদ্ধারের পরেও অনেকক্ষন প্রাণ ছিল, কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এদিকে বরাবরই প্রতিবাদী ছিলেন রাহুল। একাধিক ইস্যুতে সরব হতেন। অন্যায়ের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছেন। তাঁর মৃত্যুর পরে তাঁর ফেসবুকের শেষ পোস্টটি ভাইরাল হচ্ছে। বাংলায় থিয়েটারকে বঞ্চনা করা হয়, এনিয়ে দীর্ঘ পোস্ট করেছিলেন রাহুল। 

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের