প্যালেস্তানিয়দের ফাঁসিতে ঝোলাতে বিতর্কিত আইন পাশ করল ইজরায়েল সরকার, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সোমবার ইজরায়েলি পার্লামেন্ট একটি বিতর্কিত বিল পাশ করেছে। এই বিল কার্যকরভাবে সন্ত্রাসবাদ ও জাতীয়তাবাদী উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধানের পরিধি প্রসারিত করবে। গত এক দশকেরও বেশি সময় ধরে এই বিষয়টি দেশটির কট্টর ডানপন্থীদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।  ইজরায়েলের পার্লামেন্ট নেসেট সোমবার (৩০ মার্চ) ফিলিস্তিনিদের লক্ষ্য করে   অত্যন্ত বিতর্কিত মৃত্যুদণ্ডের এই আইন পাস করেছে।   বিল পাশ হওয়ার পরেই বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলোর তীব্র নিন্দায় সরব হয়েছে।  

বিলটিতে বলা হয়েছে, তথাকথিত ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের’ অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনিদের ক্ষেত্রে এই দণ্ড কার্যকর হবে। তবে “বিশেষ কোনো কারণ বা পরিস্থিতির” ভিত্তিতে আদালত মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিষয়টি ভাববে। বিলটিতে ইজরায়েল জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে, যেন সাজা প্রদানের ৯০ দিনের মধ্যে ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং এক্ষেত্রে সাজাপ্রাপ্তদের আবেদন করার কোনো অধিকার থাকবে না। এই বিলটি কার্যত জাতীয়তাবাদী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য একচেটিয়াভাবে মৃত্যুদণ্ডকে একটি শাস্তি হিসেবে প্রতিষ্ঠিত করে।

আরও পড়ুন: সামনের সপ্তাহে দিল্লি আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী, আলোচনা হবে গঙ্গা চুক্তি নিয়ে

তবে ইহুদি ইজরায়েলিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যেসব জাতীয়তাবাদী হত্যাকাণ্ড ঘটায়, সেগুলোকে এই বিধানের আওতামুক্ত রাখা হয়েছে। এই বিষয় নিয়ে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো। ফিলিস্তিনি আইনি কেন্দ্র ‘আদালাহ’-এর আইনি পরিচালক সুহাদ বিশারা এক বিবৃতিতে জানিয়েছেন, এই আইনটি মূলত এমন ব্যক্তিদের পরিকল্পিতভাবে হত্যার লাইসেন্স দিচ্ছে যারা কোনো ধরনের হুমকি নয়। তিনি আরও বলেন, এই আইনটি কেবল ফিলিস্তিনিদের টার্গেট করে তৈরি করা হয়েছে, যা মৌলিক সাম্য এবং জাতিগত বৈষম্যবিরোধী নীতির চরম লঙ্ঘন। আদালাহ ইতিমধ্যে এই আইনের বিরুদ্ধে ইজরায়েলের সুপ্রিম কোর্টে আবেদন করার পরিকল্পনা করছে। ইজরায়েলের অন্যতম শীর্ষ মানবাধিকার গোষ্ঠী ‘অ্যাসোসিয়েশন ফর সিভিল রাইটস ইন ইসরায়েল’ সোমবার এই আইনের বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করেছে। তাদের মতে, পশ্চিম তীরের ওপর কোনো আইন প্রণয়ন করার এখতিয়ার নেসেটের নেই, কারণ সেখানে ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ