সামনের সপ্তাহে দিল্লি আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী, আলোচনা হবে গঙ্গা চুক্তি নিয়ে

গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ এবং ঢাকায় অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। এটাই তাঁর প্রথম ভারত সফর

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের গঙ্গা চুক্তি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশে শেষ হয়ে আসছে জ্বালানি। তাই গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ এবং ঢাকায় অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে আগামী সপ্তাহে ভারতে আসছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান। এটাই তাঁর প্রথম ভারত সফর। মোহাম্মদ ইউনূসের জমানা তথা পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন খলিলুর রহমান। জানা গিয়েছে, ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে মরিশাস যাওয়ার পথে তিনি নয়াদিল্লি সফর করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, আগামী ৮ এপ্রিল বাংলাদেশের বিদেশ মন্ত্রী খলিলুর রহমান নয়াদিল্লি আসছেন। এবং এই সফরে তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

হাসিনা সরকারের পতনের পর গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হয়েছে। সেখানেই বিপুল ভোটে জয়ী হয়ে দেশটির প্রধানমন্ত্রী হন বিএনপির নেত্রী তথা প্রয়াত বাংলা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। তাঁর নেতৃত্বাধীন নতুন বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারের কোনও জ্যেষ্ঠ সদস্যের এটিই হবে প্রথম ভারত সফর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পতন হয়েছিল। তাই তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কোনও জ্যেষ্ঠ প্রতিনিধির ভারত সফর, আবারও দুই দেশের সম্পর্কের উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ২০২৬-২০২৭ সালের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থী হয়েছেন তারেক রহমান, তাই তিনি এই নির্বাচনের জন্য ভারতের সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে। তারেক রহমান ১৯৯৯ সালে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে (UNCTAD) বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে যোগ দিয়েছিলেন। তিনি জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘ ব্যবস্থার মধ্যে বেশ কয়েকটি উচ্চপদে অধিষ্ঠিত ছিলেন। প্রসঙ্গত, ১৯৯৬ সালের ডিসেম্বরে স্বাক্ষর হয়েছিলেন ভারত-বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বণ্টন চুক্তি। প্রায় তিন দশক পুরনো এই চুক্তি চলতি বছরেই শেষ হয়ে যাচ্ছে। তাই এই চুক্তিরপুনর্নবীকরণের জন্যেই ভারতে আসছেন ওপার বাংলার বিদেশ মন্ত্রী।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারত-বাংলাদেশের এই চুক্তি আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল। উভয় দেশে জলবিজ্ঞানীরা এই নিয়ে প্রযুক্তিগত মূল্যায়ন চালাচ্ছে। ভারত কর্তৃক বাংলা দেশে জল নিষ্কাশন নিয়ন্ত্রণকারী এই গুরুত্বপূর্ণ চুক্তিটি পুনর্নবীকরণ গুরুত্বপূর্ণ। জলপ্রবাহের ওপর জলবায়ু সংকটের প্রভাব এবং পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা এই চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই জলবণ্টন চুক্তিটি পুনর্নবীকরণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রয়োজন। এদিকে ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। যার ফলে বাংলাদেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে ওই দেশের তেল-জ্বালানিবাহী ট্যাঙ্কার আটকে থাকায় দেশে পর্যাপ্ত জ্বালানি পৌঁছচ্ছে না। তাই অতিরিক্ত জ্বালানি, বিশেষ করে ডিজেল সরবরাহের জন্য ঢাকা ভারত সরকারের কাছে অনুরোধ করেছে। বিদেশমন্ত্রীদের বৈঠকে এই বিষয়টি নিয়েও আলোচনা হবে হবে আশা করা যাচ্ছে। এই প্রেক্ষাপটে তারেক রহমান এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরীর মধ্যে বৈঠকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। তবে ভারত সরকারের কর্মকর্তারা বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলির কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ স্বীকার করে বলেছেন, ভারতের নিজস্ব জ্বালানি চাহিদার বিবেচনা করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে।

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ