যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক রঞ্জিত

যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত মালয়ালাম পরিচালক-প্রযোজ্য রঞ্জিত। একজন তরুণী অভিনেত্রীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার প্রখ্যাত মালয়ালাম পরিচালক-প্রযোজ্য রঞ্জিত। একজন তরুণী অভিনেত্রীর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। পরিচালকের সর্বশেষ ছবির অভিনেত্রীই তাঁর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন। তাঁর অভিযোগ, শুটিং চলাকালীন পরিচালক তাঁর উপর যৌন হয়রানির চেষ্টা করেছিলেন। তাঁর জবানবন্দির ভিত্তিতে পরিচালকের বিরুদ্ধে শ্লীলতাহানি, যৌন নিপীড়ন, অবৈধভাবে আটকে রাখা এবং অশ্লীল অঙ্গভঙ্গি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

থোড়ুপুঝা থানার একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রঞ্জিতকে গ্রেফতার করে প্রথমে কোচিতে আনা হয়, এরপর এনার্কুলাম সেন্ট্রাল পুলিশ তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্যে এনার্কুলাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যা আইন অনুযায়ি একটি বাধ্যতামূলক পরীক্ষা। রঞ্জিতকে এখন ইদুক্কি জেলা থেকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্যমতে, অভিনেত্রী অভিযোগ করেছেন যে, একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালক তাঁকে একটি ক্যারাভ্যানে ডেকে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন। সোমবার কোচি সিটি পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন, এরপর তাঁকে গ্রেফতার করে কোচি পুলিশের কাছে হস্তান্তর করেন তাঁরা। অভিযোগকারী অভিনেত্রী র জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে রঞ্জিত এই ধরনের অভিযোগের মুখোমুখি প্রথমবার হননি। ২০২৪ সালে, টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের করা হয়রানির অভিযোগের পর তিনি কেরল চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন, যদিও সে সময় তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন।ইমেলের মাধ্যমে পাঠানো অভিযোগে তিনি বলে ছিলেন যে, ২০০৯ সালে ‘পলেরি মানিক্যম’ ছবিতে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানোর পর রঞ্জিত তাঁকে যৌন হয়রানির উদ্দেশ্যে অশালীন স্পর্শ করেছিলেন। পুলিশ ২০০৯ সালে সংঘটিত এই ঘটনাটিকে জামিনযোগ্য হিসেবে গণ্য করার পর, কেরালা হাইকোর্ট তার দায়ের করা আগাম জামিনের আবেদনটি খারিজ করে দেয়। এরপর বেশ কয়েকজন কন্নড় অভিনেতা, পরিচালক এবং শিল্প জগতের সদস্যরা প্রকাশ্যে তাঁর পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন। প্রসঙ্গত, মালয়ালম চলচ্চিত্র শিল্পে হয়রানি ও নির্যাতন নিয়ে বিচারপতি কে হেমা কমিটির প্রতিবেদনে তথ্য প্রকাশের পর রঞ্জিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসে।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের