‘‌মালদহের ঘটনার জন্য নির্বাচন কমিশন–অমিত শাহ দায়ী’‌, সাগরদিঘি থেকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার সাগরদিঘি থেকে নির্বাচনী জনসভা শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখানের উন্নয়ন যে তীব্র গতিতে হয়েছে তা তুলে ধরেন তিনি। এখান থেকেই নির্বাচন কমিশনকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী। মালদহের ঘটনায় বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী বলে সুর সপ্তমে তোলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পরিকল্পনায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর। আর নির্বাচন কমিশন এখানে আইনশৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিকে মালদহের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের গেমপ্ল্যান বলে সুর চড়ান তৃণমূলনেত্রী। এভাবে গণ্ডগোল করে বাংলার নাম বদনাম করা হচ্ছে বলেও দাবি তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌জনগণকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন। মালদহের ঘটনা ‘বিজেপির গেমপ্ল্যান’। বিজেপি চায় এখানকার নির্বাচন বাতিল করে রাষ্ট্রপতি শাসন জারি করতে। এটা ওদের গেমপ্ল্যান। এখন প্রশাসন আমার হাতে নেই। আইনশৃঙ্খলা আমার হাত থেকে নিয়েছে নির্বাচন কমিশন। আর ওরা অমিত শাহের কথায় চলে। আমার কথা চলে না। এখানে নির্বাচন কমিশন সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে। মালদায় যে ঘটনা ঘটেছে তা কেউ আমায় জানায়নি। একজন সাংবাদিকের থেকে জানলাম জজদের ঘেরাও করে রেখেছে। মুখ্যসচিব এখনও আমাকে কল অন করেনি। আমার ভবানীপুরেও সংখ্যালঘুদের নাম বাদ গিয়েছে। এখানেও ঢালাও বাদ দেওয়া হয়েছে সংখ্যালঘুর নাম। তবে লড়াইটা শান্তিপূর্ণ করতে হবে। এই ঘটনার পিছনে অনেক খেলা আছে।’‌

অন্যদিকে নাম না করে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে নিশানা করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। বিজেপি তাঁকে এখানে নিয়ে এসে গোলমাল পাকাচ্ছে বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন, ‘‌এটা বিজেপির গেমপ্ল্যান। হায়দরাবাদ থেকে কাউকে উড়িয়ে নিয়ে এল আর কিছু গদ্দারদের দিয়ে অশান্তি করল। কারণ ওরা নির্বাচন চায় না। নির্বাচন না করে রাষ্ট্রপতি শাসন করতে চায়। তাই কোনও প্ররোচনায় পা দেবেন না। সুপ্রিম কোর্ট তো ঠিকই বলেছে। আপনারা কি জানেন না, যাঁরা আন্দোলন করেছে তাঁদের বিরুদ্ধে সিবিআই করেছে, এনআইএ করেছে। দয়া করে প্ররোচনায় পা দেবেন না।’‌

এছাড়া মালদহের ঘটনা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে কেউ খবর দেয়নি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাগরদিঘির জনসভায় তিনি আরও একবার স্মরণ করিয়ে দেন যে, প্রশাসন এখন নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে। আর তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘‌বিজেপি কটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করল, আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করল, বিচারকদের ঘেরাও করল। ফলাফলটা কী হল? যদি আমার উপর বিশ্বাস থাকে, তা হলে দয়া করে উত্তেজনায় পা দেবেন না। রক্ষা করুন বাংলাকে। মুর্শিদাবাদকে রক্ষা করুন। নিজেদের অধিকার রক্ষা করুন। আমি তো বলেছি আপনাদের, কাউকে আমি বার করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না।’‌

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের