SIR প্রতিবাদ থামাতে গিয়ে হামলার মুখে পুলিশ, আহত চালক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার : ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনা ঘটছে। বুধবারে মালদার কালিয়াচকের পরে বৃহস্পতিবারও অশান্ত হয়ে উঠেছে মালদা। এদিন মালদার ইংরেজবাজারের যদুপুর এলাকায় পুলিশ সুপারের কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে। ইটের আঘাতে ভেঙে যায় এসকর্ট কারের কাঁচ। আঘাত পান গাড়ির চালক। জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদে রাস্তায় নেমেছেন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটাররা। রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। বুধবার কালিয়াচকে দুপুর থেকে রাত পর্যন্ত ৭জন জুডিশিয়াল অফিসারদের আটকে রাখার অভিযোগ ওঠে। পরে আশ্বাস পেলে ছাড়া হয়। কিন্তু অশান্তি থামেনি। বৃহস্পতিবারও চলছে অশান্তি। এদিন পুলিশ সুপারের কনভয়ে দেখেই ইট ছোঁড়েন বিক্ষোভকারীরা। পুলিশের এসকর্ট কার ভাঙচুর করার অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে রক্তাক্ত হয়েছেন সেই গাড়ির চালক। মালদহের কালিয়াচকের ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বিচারকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যাঁরা নজরদারি চালাচ্ছেন, তাঁদের সতর্ক থাকতে হবে। প্রধান বিচারপতির মন্তব্য, পরিকল্পনামাফিক গোটা প্রক্রিয়াকে বিলম্ব করার চেষ্টা চলছে। জুডিসিয়াল অফিসারদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছেন তিনি। কালিয়াচকের ঘটনার তদন্ত করবে সিবিআই বা এনআইএ। কালিয়াচকের ঘটনায় মুখ্যসচিব, ডিজি ও জেলাশাসককে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে, বৃহস্পতিবারই মুর্শিদাবাদ ও মালদায় জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বার বার দাঙ্গা থেকে বিরত থাকার কথাই বলেছেন। কোনওভাবে প্ররোচনায় পা না দেওয়ার কথা বলেছেন তিনি। 

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

আন্তর্জাতিক মঞ্চে বাংলার মুখ উজ্জ্বল, সোনা জিতে ফিরল বসিরহাটের তিন কন্যা

পয়লা জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক রেলস্টেশনের রিজার্ভেশন কাউন্টার

শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার