আমিরের পরিবারে ফের অশান্তি, ৫ বছরের সংসারে ইতি টানতে চলেছেন নায়কের ভাগ্নি

আমির খানের পরিবারে আবার ভাঙন। বিয়ে ভাঙতে চলেছে মিস্টার পারফেকশনিস্টের ভাগ্নি জেইন মেরি খানের।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমির খানের পরিবারে আবার ভাঙন। বিয়ে ভাঙতে চলেছে মিস্টার পারফেকশনিস্টের ভাগ্নি জেইন মেরি খানের। শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। তিনি স্বামী আকাশ মহিমকে ডিভোর্স দিতে চলেছেন। অনেকদিন আগেই তাঁদের ছাদ আলাদা হয়েছে। এই দম্পতি ২০২১ সালে বিয়ে করেছিলেন। অবশেষে বিবাহবিচ্ছেদের সত্যতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এমনিতে আমির খানের ব্যক্তিগত জীবন সবসময় শিরোনামে থাকে। ৬০ বছর বয়সে তৃতীয় বার বিয়ে করতে চলেছেন তিনি। গত বছরেই প্রেমিকা গৌরী স্প্রাটের সঙ্গে সম্পর্কে সিল মোহর দেন তিনি। তবে প্রাক্তন স্ত্রী ও সন্তানদের সঙ্গেও ভাল সম্পর্ক তাঁর। এখন শোনা যাচ্ছে, তাঁর ভাগ্নি জেইনের সম্পর্ক ভাঙতে চলেছে। যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেইন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি।

প্রতিবেদন অনুসারে, অভিনেত্রীকে যখন তাঁর দাম্পত্য জীবনের সমস্যা নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বিষয়টিকে ব্যক্তিগত বলে এড়িয়ে যান। সুতরাং জেইনের কথায় স্পষ্ট হয়ে যায় যে, তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে একেবারেই আলোচনা করতে চান না। জেইন হলেন চলচ্চিত্র নির্মাতা মনসুর খানের কন্যা। তিনি থিয়েটার শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। জেইন বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে সক্রিয় রয়েছেন। তিনি ‘মিসেস সিরিয়াল কিলার’, ‘মনিকা’ এবং ‘ওহ মাই ডার্লিং’-এর মতো ছবিতে কাজ করেছেন।

এছাড়াও তিনি ‘মেড ইন হেভেন ২’, ‘ইললিগ্যাল: জাস্টিস’ এবং ‘আউট অফ অর্ডার’ সিরিজেo অভিনয় করেছেন। হিন্দি সিনেমার পাশাপাশি জেইন দক্ষিণে, বিশেষ করে তেলেগু সিনেমায় কাজ করেছেন। তাঁকে পরবর্তীতে আদিভি শেষের সঙ্গে ‘ডাকায়ট’ ছবিতে দেখা যাবে। এই ছবিটি নিয়ে ভক্তদের অনেক প্রত্যাশা রয়েছে। তবে আমিরের ভাগ্নি হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত জেইনের চলচ্চিত্র জীবন তেমন উল্লেখযোগ্য নয়। চলচ্চিত্র পরিবার থেকে আসা সত্ত্বেও, তিনি বড় তারকা হতে পারেননি। জেইন এখনও একটি সফল কেরিয়ার উপভোগ করতে পারেননি। এত বছর পরেও, তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছেন। ভক্তরা তার অসাধারণ রূপ এবং দুর্দান্ত ব্যক্তিত্বে মুগ্ধ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২