চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মানবাজারে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে ব্যাপক উৎসাহ, কর্মী-সমর্থকদের ঢল

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়া জেলার মানবাজার মহকুমায় তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে দেখা গেল ব্যাপক উৎসাহ ও উন্মাদনা। মঙ্গলবার মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং বান্দোয়ান বিধানসভার বিদায়ী বিধায়ক ও পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব লোচন সোরেন স্বস্ত্রীক মানবাজার মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এদিন মানবাজারের ইঁদকুড়ি মোড় থেকে শুরু হয় একটি বর্ণাঢ্য মিছিল। ঢোল, ধামসা ও দলীয় পতাকা হাতে নিয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি মহকুমা শাসকের দফতরে পৌঁছয়। মিছিলে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। প্রার্থীদের সমর্থনে স্লোগান ও উচ্ছ্বাসে গোটা এলাকা সরগরম হয়ে ওঠে। জানা গিয়েছে, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বিদায়ী মন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব লোচন সোরেনের মনোনয়নকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যায়।

মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রার্থীই আত্মবিশ্বাসের সঙ্গে জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের জন্য সাধারণ মানুষের সমর্থন তাদের সঙ্গে রয়েছে। তাদের দাবি, মানবাজার ও বান্দোয়ান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত। পাশাপাশি এলাকায় যে সব উন্নয়নমূলক কাজ এখনও বাকি রয়েছে, সেগুলিও আগামী দিনে সম্পূর্ণ করার আশ্বাস দেন তারা।

Published by:

Share Link:

More Releted News:

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হেমন্তের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ডুয়ার্সের মাল বিধানসভা কেন্দ্রে জোরকদমে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ