দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানি সঙ্কটে জেরবার বাংলাদেশে ফের বদল দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সংকট দেখা দিয়েছে গোটা বিশ্বে। এমন অনেক দেশ রয়েছে যাদের জ্বালানি ভাণ্ডার প্রায় শূন্য হয়ে গিয়েছে। ভারতের প্রতিবেশী বাংলাদেশেও জ্বালানি সঙ্কট চরমে। তাই যেটুকু অবশিষ্ট রয়েছে তা বাঁচাতে একাধিক নির্দেশিকা জারি করেছিল তারেক রহমানের সরকার। দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তাতেই ফের পরিবর্তন করা হয়েছে। 

পূর্বের নির্দেশে বলা হয়েছিল সন্ধ্যা ৬টার সময় দোকান, শপিংমল বন্ধ করতে দিতে হবে। সেই নির্দেশে কিছুটা বদল এনে বাড়ানো হয়েছে সময়সীমা। সন্ধ্যা ৬টার পরিবর্তে এখন থেকে রাত ৭টা পর্যন্ত এই সমস্ত দোকানপাট খোলা রাখা যাবে। সামনেই রয়েছে ঈদুল আজহা, পয়লা বৈশাখ। ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। রবিবার (৫ এপ্রিল) দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সরকারের এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। প্রতিমন্ত্রী জানিয়েছেন, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। আজ রবিবার থেকেই কার্যকর হবে নতুন এই সময়সূচি।

 প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত  জ্বালানি তেলের বর্তমান মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়েও মুখ খুলেছেন। জানিয়েছেন,  দেশে এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে।   শুধু তাই নয় আগামী তিন মাসের চাহিদা মেটানোর জন্য  পেট্রোল  সংরক্ষিত আছে। তিনি আরও  জানিয়েছেন জ্বালানি তেল আমদানির জন্য নতুন ও ভালো কিছু উৎসের সন্ধান পাওয়া গিয়েছে। আগামী তিন মাসের জন্য নিরবচ্ছিন্ন তেল সরবরাহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানিয়ে রাখা ভালো জ্বালানি সঙ্কটের জন্য বাংলাদেশে বিয়েবাড়িতে আলোক সজ্জা নিষিদ্ধ করার কথা জানিয়েছিল। বলা হয়েছিল বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ই সরকারের অগ্রাধিকার এবং সেই লক্ষ্যেই এই জরুরি নির্দেশনাগুলো বাস্তবায়ন করা হচ্ছে। 

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ