‘একটা দিন কাজ না করলে অসহ্য লাগে’, মনখারাপ করা পোস্টে কীসের ইঙ্গিত বিগ বি-র?

জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কিন্তু সাম্প্রতিক তাঁর একটি পোস্টে চমকে গিয়েছেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স যেন তাঁর কাছে সংখ্যামাত্র। ৮৩ বছর বয়সেও জেনজি-দের সঙ্গে তাল মিলিয়ে শুটিং ফ্লোর কাঁপাচ্ছেন তিনি। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন রিয়েলিটি শো-তেও দাপিয়ে কাজ করছেন। শুধু তাই নয়, সব কাজ সামলে সোশ্যাল মিডিয়াতেও তিনি নিয়মিত। নিত্যদিনের আপডেট শেয়ারেও বিন্দুমাত্র বিলম্ব নেই তাঁর। তাঁর টুইটার খুললেই জ্বলজ্বল করে প্রতিদিনের শেয়ারিং নম্বর। হ্যাঁ, বার্ধক্যের ক্লান্তি-আলস্য কোনও কিছুই তাঁকে ছুঁতে পারেনি। আজও একটা দিন কাজ না করলে ভাল লাগেনা তাঁর। অবশ্য বয়সের সঙ্গে তাল মিলিয়ে তাঁর সমকালীন অনেকেই কাজের পরিসর কমিয়ে দিয়েছেন, কিন্তু তিনি বারবরই স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করেন। ভাবছেন তো সে কে? তিনি আর কেউ নন, বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন।

সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়। জীবনের প্রতিটা মুহূর্তের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কিন্তু সাম্প্রতিক তাঁর একটি পোস্টে চমকে গিয়েছেন ভক্তরা। যেখানে তিনি জানিয়েছেন, একটা দিন কাজ না করলে ভাল লাগে না তাঁর। সেটাই স্বাভাবিক লেগেছে ভক্তদের। কেননা শৃঙ্খলা ও অক্লান্ত কর্মনিষ্ঠার জন্য পরিচিত বিগ বি। মাঝে মধ্যেই দৈনন্দিন রুটিন এবং ব্যস্ত থাকার গুরুত্ব নিয়ে ভাবনা প্রকাশ করে থাকেন। দৈনন্দিন অভিজ্ঞতা নিয়েও খোলামেলা আলোচনা করেন। বলিউডে ছয় দশকেরও বেশি সময় কাটানোর পরে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সম্প্রতি বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, ‘আলস্য করেই একটা দিন কেটে গেল। একটা দিন কাজ না করলে ভাল লাগেনা। প্রতিদিন কাজ না করাটা বেশ অস্বস্তিকর। যখন আপনি নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী প্রতিদিন কাজ করেন না, কাজের রুটিনে পরিবর্তন আসে, তখন গেঁথে থাকা অভ্যাস গঠনের পুরো প্রক্রিয়াটি যেন ঘেঁটে যায়। জীবনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দিনটা আচমকা বদলে গেলে চেনা ছবিটাও অচেনা মনে হয়। দৈনন্দিন রুটিন ব্যাহত হলে মানুষ তখন মনে করেন, দিনটি কেন প্রত্যাশা অনুযায়ী কাটছে না।’

তিনি আরও বলেন, ‘তখন আপনি ভাবেন, দিনটা কেন আপনার ইচ্ছামতো চলছে না। মনের ভিতর উচাটান কাজ করছে, তখন নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কারণ দুশ্চিন্তা নিয়ে জীবন যাপন করা মন ও শরীরের জন্য ক্ষতিকর। তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কখনও কখনও কোনও এক মুহূর্ত আমাদের মনের এতটাই গভীরে চলে যায় যে শেষ মুহূর্তে মনে হয়, এইতো সেদিন শুরু হল, অথচ এত তাড়াতাড়ি দিন কেটে গেল। সবকিছুই যেন গতকালের মতো মনে হচ্ছে।’

আসলে সম্প্রতি কৌন বনেগা ক্রোড়পতি ১৭ তম সিজন শেষ করেছেন অভিনেতা। তাই হয়তো বিদায় বেলায় আবেগঘন হয়ে পড়েছেন তিনি। সেই অনুভূতি নিয়েই এই বার্তা পাঠালেন তিনি। কাজের প্রতি নিষ্ঠার জন্য বচ্চন দীর্ঘদিন ধরেই প্রশংসিত। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বিভিন্ন ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন, যা তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম শ্রদ্ধেয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। পেশাগত জীবনে তিনি সম্প্রতি নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অভিনয় করেছেন, যেখানে তিনি প্রভাস, দীপিকা পাডুকোন এবং কমল হাসানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তিনি রজনীকান্তের সঙ্গে একটি তামিল ছবিতেও অভিনয় করেছেন। অভিনেতা বর্তমানে ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলের কাজ করছেন, যা সম্প্রসারিত ‘কল্কি’ সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে গল্পটিকে এগিয়ে নিয়ে যাবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম