এবার নদীতে ওঠা-নামা করল বিমান! মাঝ গঙ্গায় সফল সি-প্লেনের পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরাখণ্ডের গঙ্গা ব্যারেজ-এ সফলভাবে সি-প্লেনের পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করল স্কাইহপ এভিয়েশন (SkyHop Aviation)। সোমবার (৬ এপ্রিল) ২০২৬-এ হওয়া এই টেস্ট ফ্লাইটে বিমানটি নির্বিঘ্নে জলে অবতরণ ও উড্ডয়ন করে, যা দেশের বাণিজ্যিক সি-প্লেন পরিষেবা চালুর পথে বড় মাইলস্টোন হিসেবে দেখা হচ্ছে।

সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও অবনী সিং জানান,  ‘এই সফল পরীক্ষা প্রমাণ করে যে ভারতের ভৌগোলিক পরিবেশে সি-প্লেন পরিষেবা কার্যকরভাবে চালানো সম্ভব। তিনি আরও বলেন, ‘দেশের এমন বহু এলাকা রয়েছে যেখানে বিমানবন্দর তৈরি করা কঠিন। সেখানেই সি-প্লেন বড় ভূমিকা নিতে পারে।‘ প্রচলিত বিমানের মতো দীর্ঘ রানওয়ের প্রয়োজন হয় না সি-প্লেনের। নদী, হ্রদ বা সমুদ্রের জলেই ওঠানামা করতে পারে এই বিমান। এর ফলে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে এই পরিষেবা। এই প্রকল্পটি দেশের সংযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্র মোদী সরকারের উদ্যোগের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং ডিজিসিএ (Directorate General of Civil Aviation)-এর সঙ্গে সমন্বয় রেখে সংস্থা তাদের এয়ার অপারেটর সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

প্রথম পর্যায়ে লাক্ষাদ্বীপ-এর পাঁচটি দ্বীপকে ১৯ আসনের সি-প্লেনের মাধ্যমে একে অপরের সঙ্গে এবং মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পরবর্তীতে দেশের অন্যান্য দুর্গম অঞ্চলেও এই পরিষেবা সম্প্রসারণের চিন্তাভাবনা করছে সংস্থা।বিশেষজ্ঞদের মতে, ভারতের নদী,  উপকূল এবং দ্বীপাঞ্চলকে কাজে লাগিয়ে সি-প্লেন পরিষেবা চালু হলে পর্যটনের নতুন দিগন্ত খুলবে,। পাশাপাশি দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থাও গড়ে উঠবে দেশের বহু অঞ্চলে।

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের