​মাত্র ৩ ঘণ্টায় দিল্লি থেকে হৃষিকেশ! ‘নমো ভারত’ ট্রেনের রুট সম্প্রসারণে বড় পদক্ষেপ

এবার দিল্লি থেকে হৃষিকেশ সফর মাত্র তিন ঘন্টায়, কতদূর এগোল নমো ভারত এক্সপ্রেসের সম্প্রসারণের কাজ? এই প্রকল্প চালু হলে দিল্লি থেকে হৃষিকেশ যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দিল্লি থেকে হৃষিকেশ সফর মাত্র তিন ঘন্টায়, কতদূর এগোল নমো ভারত এক্সপ্রেসের সম্প্রসারণের কাজ? এই প্রকল্প চালু হলে দিল্লি থেকে হৃষিকেশ যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগবে। অর্থাৎ সাধারণ মানুষের সময় অনেকটা বাঁচবে। এ বিষয়ে কথা বলার জন্যই গত শনিবার কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের সঙ্গে দেখা করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। ওই বৈঠকে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে একটি অনুরোধ রাখেন। সেটি হল, মিরাটের মোদীপুরম থেকে হরিদ্বার পর্যন্ত নমো ভারত রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (IRTS) করিডোর সম্প্রসারণের।

পাশাপাশি দেরাদুন-হরিদ্বার-হৃষিকেশ মেট্রো করিডোর তৈরির বিষয়েও জোর দেন। যদি এই দুটি প্রস্তাব অনুমোদিত হয়, তাহলে দিল্লি থেকে একেবারে হিমালয়ের পাদদেশ পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন দ্রুত রেল সংযোগ তৈরি হবে। যার ফলে মাত্র তিন ঘন্টাতেই দিল্লি থেকে ঋষিকেশ পৌঁছনো সম্ভব হবে। বর্তমানে, নমো ভারত এক্সপ্রেসটি দিল্লির সরাই কালে খান স্টেশন থেকে মিরাটের মোদিপুরম পর্যন্ত চলাচল করে। নতুন করিডোরটি মোদিপুরম থেকে শুরু হয়ে জাতীয় সড়ক ৫৮-এর প্রায় সমান্তরালে উত্তর দিকে প্রসারিত হবে। যার ফলে, মোদিপুরম দিল্লি ও হরিদ্বারগামী পথের প্রধান সংযোগস্থলে পরিণত হবে, যাতে ব্যাপক বাণিজ্যিক কেন্দ্রের সূচনা হবে। শিল্প নগরী হিসেবে মুজাফফর নগর একটি পছন্দের গন্তব্য হিসেবে গড়ে উঠবে।

রুরকিতে ছাত্রাবাস এবং পেয়িং-গেস্ট আবাসনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। হরিদ্বার ও ঋষিকেশে হলিডে হোম এবং সার্ভিস অ্যাপার্টমেন্টের চাহিদা ২০০ শতাংশ বৃদ্ধি পাবে। দিল্লি থেকে ঋষিকেশ যাওয়ার সময় কমবে। দিল্লি-এনসিআর-এর বাসিন্দারা মিরাট বা মুজাফফরনগরের বাড়ির পরিবর্তে হরিদ্বার বা ঋষিকেশের কাছাকাছি দ্বিতীয় ঠিকানা গড়তে পারেন। সুতরাং এই প্রকল্পটি একটি গতানুগতিক গণপরিবহন সংযোগের চেয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক করিডোর হিসেবে বিবেচিত হবে। তবে এতে বেশকিছু জটিলতাও রয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন