চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাষ্ট্রপতির মনোনয়নে রাজ্যসভায় ফের মেয়াদ বাড়ল হরিবংশ নারায়ণ সিংয়ের

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের রাজ্যসভার উপসভাপতি হরিবংশ নারায়ণ সিং-এর সাংসদ হিসেবে বর্তমান মেয়াদ বৃহস্পতিবার, ১০ এপ্রিল শেষ হয়েছে। শূন্য হতে চলা এই আসনের জন্য নির্বাচন প্রক্রিয়াও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে তাঁর  জনতা দল এইবার তাঁকে রাজ্যসভায় পুনরায় পাঠায়নি। ফলে অনেকেরই ধারণা ছিল, উচ্চকক্ষে তাঁর সংসদীয় যাত্রা এখানেই শেষ হতে চলেছে।

কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতির বড়সড় পরিবর্তন ঘটে। কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতির কোটা থেকে তাঁকে আবারও রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এর ফলে তিনি আরও এক দফা মেয়াদে উচ্চকক্ষে থাকার সুযোগ পেলেন। উত্তরপ্রদেশের বালিয়া জেলার জয়প্রকাশ নগরের বাসিন্দা হরিবংশ প্রথমবার ২০১৪ সালের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। সেই সময়ও তাঁকে জনতা দল (ইউনাইটেড) রাজ্যসভায় পাঠিয়েছিল। এরপর দলটির সমর্থনেই তিনি দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন। তবে তৃতীয়বারের জন্য দলীয় মনোনয়ন না পাওয়ায় তাঁর সংসদীয় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

২০১৮ সালের ৯ আগস্ট তিনি রাজ্যসভার উপসভাপতি নির্বাচিত হন। পরে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর পুনরায় একই পদে নির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেন। সংসদে তাঁর অভিজ্ঞতা ও কার্যকলাপের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।এবার রাষ্ট্রপতির মনোনয়নের মাধ্যমে রাজ্যসভায় তাঁর তৃতীয় মেয়াদ নিশ্চিত হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তিনি কি আবারও রাজ্যসভার উপসভাপতি পদে নির্বাচিত হবেন? যদিও সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ