‘রাকা’-তে আল্লু অর্জুনের থেকে ৭ গুণ কম পারিশ্রমিক পেয়েছেন দীপিকা, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

কারণ ছবিতে অভিনেত্রী ৮ ঘন্টা শুটিং শিডিউলের দাবি করেছিলেন। সেই কারণেই তিনি স্পিরিট থেকে বাদ পড়েছেন। এরপরেই ‘রাকা’-তে চুক্তিবদ্ধ হন দীপিকা পাডুকোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র জগতে এখনও পারিশ্রমিক নিয়ে চলছে বৈষম্যতা। অর্থাৎ নায়কদের থেকে নায়িকাদের পারিশ্রমিক কম। আল্লু অর্জুনের ৪৪ তম জন্মদিনে ঘোষিত হয়েছে সুপারস্টারের পরবর্তী চলচ্চিত্র ‘রাকা’। যেটি সান পিকচার্সের সঙ্গে অভিনেতার ২২ তম এবং পরিচালক অ্যাটলির সঙ্গে ৬ নম্বর ছবি। এই ছবির নামকরণের জন্যে বহুদিন অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সুপারস্টারের জন্মদিনেই ছবির নাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে পোস্টারও প্রকাশ্যে আনা হয়েছে। এটাই হবে ‘পুষ্পা ২’-এর পর অভিনেতার পরবর্তী চলচ্চিত্র। পোস্টারে আল্লুকে পাশবিক অবতারে দেখা যাচ্ছে। ছবিটি ৮ ভাষায় মুক্তি পাবে।

তবে সবথেকে আকর্ষণীয় বিষয় হল, ছবিতে আল্লুর সঙ্গে প্রথমবার অভিনয় করবেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাই তাঁদের কেমিস্ট্রি দেখার জন্যে এখন মুখিয়ে রয়েছেন ভক্তরা।কিন্তু এমন আবহে এবার একটি চমকপ্রদ তথ্য সামনে এলো। জানা গিয়েছে, ‘রাকা’তে আল্লুর থেকে কয়েকগুণ কম পারিশ্রমিক দেওয়া হয়েছে দীপিকাকে। আর তাতে তিনি রাজিও হয়েছেন। আল্লুর পারিশ্রমিক ১৫০ কোটি টাকার নিচে হয় না। সেই জায়গায় দীপিকা পাড়ুকোন কত পারিশ্রমিক নিয়েছেন? যদিও সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই নিয়েও কম বিতর্ক হয়নি। কারণ ছবিতে অভিনেত্রী ৮ ঘন্টা শুটিং শিডিউলের দাবি করেছিলেন। সেই কারণেই তিনি স্পিরিট থেকে বাদ পড়েছেন। এরপরেই ‘রাকা’-তে চুক্তিবদ্ধ হন দীপিকা পাডুকোন। এখন জানা যাচ্ছে, এই ছবিতে আল্লু অর্জুনের চেয়ে প্রায় সাত গুণ কম পারিশ্রমিক পেয়েছেন অভিনেত্রী।

একটি প্রতিবেদন অনুসারে, এই ছবিতে আল্লু অর্জুনের পারিশ্রমিক ১৭৫ কোটি টাকা, যেখানে দীপিকা পাচ্ছেন মাত্র ২৫ কোটি টাকা। এছাড়া এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের জন্যে রশ্মিকা মন্দান্নাকে প্রায় ৫-৭ কোটি রুপি পারিশ্রমিক দেওয়া হয়েছে। শাহরুখ খানের ‘জাওয়ান’ -এর পর অ্যাটলির পরবর্তী পরিচালিত ছবি ‘রাকা’ -তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, অর্জুন ও রশ্মিকা। ছবিটি ভক্তদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি করেছে। জানা গিয়েছে, ছবিটি ৭০০ কোটি বাজেটে তৈরি হয়েছে, যা এটিকে বর্তমানে নির্মাণাধীন অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্রে পরিণত করেছে। তবে ছবিতে ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। সান পিকচার্স প্রযোজিত ‘রাকা’র ২০২৬ সালের শেষে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

হুমায়ুনকে ‘স্যাটা ভাঙা’ মারের প্রস্তুতি নিচ্ছে পুলিশ, দায়ের অভিযোগ

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’