আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌জল্লাদদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে’‌, বসিরহাটে বিজেপিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের পর গোপালপুর মাঠে বসিরহাট উত্তরের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই বিজেপিকে তুলোধনা করেন তিনি। এসআইআর পর্বে বিপুল পরিমাণ বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে বলেও সরব হন তিনি। তার সঙ্গে বাংলাকে বিজেপির জল্লাদদের হাত থেকে রক্ষা করতে ডাক দিলেন মুখ্যমন্ত্রী। বিজেপিকে বিশ্বাস করলেই সব শেষ হয়ে যাবে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে বিজেপি দু’মুখো সাপ বলেও কড়া ভাষায় নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাই কোনও সাম্প্রদায়িক দলকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকেই ভোট দিতে আহ্বান করলেন তিনি। বিজেপিকে কাঠগড়ায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সপ্তমে সুর, ‘‌বিজেপি দু’মুখো সাপ। নির্বাচনের সময় একটা ছোবল দেয়, আর নির্বাচনের পর আর একটা ছোবল দেয়। যদি ছোবল খেতে না হয়, তৃণমূলকে ভোট দিন। সকাল থেকে স্লো কাউন্টিং করে রটাবে বিজেপি জিতছে। বিজেপির সিটগুলো আগে দেখাবে, আপনাদের সিটগুলো পরে দেখাবে। যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। ওটা দখল করে নেবে। এটা করতে দেবেন না। কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন এজেন্টরা। তার আগে বেরোবেন না।’‌

অন্যদিকে এসআইআর পর্বে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই এবার শেষ লাইন দিয়ে গণতান্ত্রিক বদলা নিতে হবে বলে সুর চড়ান তৃণমূল সুপ্রিমো। আর যাতে বাংলার মানুষকে ভুগতে না হয় তাই এবার জোরদার লড়াই করার ডাক দেন তিনি। বিজেপির বিরুদ্ধে বদলা নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌জল্লাদ, ধর্ষণকারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করব। দিল্লির জমিদার, জোতদারদের বিরুদ্ধে লড়তে হবে, তৃণমূলকে একটা ভোট দেবেন, আর বদলা নেবেন। বিজেপির প্ল্যান এনআরসি করবে। ডিলিমিটেশন করে বাংলাকে তিন টুকরো করে দেবে। বাংলা ভাষায় কথা বললে বিহার, ওড়িশায় অত্যাচার করে।’‌

এছাড়া বিজেপি যা বলে সেটাই মিথ্যে। মিথ্যে কথা বলে ভোট নিতে চায় বিজেপি। কিন্তু কোনও কাজ করে না বলে সুর চড়িয়েছেন তৃণমূলনেত্রী। তাই বিজেপিকে তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌ওরা বলে এক। করে আর এক। মিথ্যা কথার কারখানা। ভাঁওতা দেওয়ার কারখানা। এসআইআর নাম কাটার কারখানা। দাম বাড়াবার কারখানা। ওরা মানুষের যন্ত্রণা। বাংলাকে করে লাঞ্ছনা, বাংলাকে করে বঞ্চনা। তাই বলি বিজেপিকে ভোট দেবেন না। এত অত্যাচার, এত অনাচার, এত ব্যাভিচার! যদি কোনও অনুপ্রবেশকারী ঢোকে তা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত। এটা অনুপ্রবেশকারীদের কারখানা নয়, এটা মানবিক মানুষের আশ্রয়ের ঠিকানা।’‌

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

তৃণমূল ১৪৭, বিজেপি ১৩৭, বাংলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত বুথফেরত সমীক্ষায়

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ