১৮ ঘন্টা ধরে ৬০ ফুট গভীর কুয়োয় আটকে তিন বছরের শিশু, বাড়ছে উদ্বেগ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই বাড়ছে উদ্বেগ। ১৮ ঘন্টা কেটে যাওয়া সত্বেও ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা যায়নি তিন বছরের ছোট্ট শিশু ভগীরথকে। পাতাল থেকে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এসডিআরএফ ও এনডিআরএফের কর্মীরা। যদিও শুক্রবার (১০ এপ্রিল) বিকেল পর্যন্ত শিশুটির কাছাকাছি পৌঁছানো যায়নি।

উজ্জয়নের জেলাশাসক রোশান কুমার সিংহ জানিয়েছেন, রাজস্থানের পালি জেলার গুন্ডানালা গ্রামের বাসিন্দা প্রবীণ দেবাসির তিন বছরের ছেলে ভগীরথ মেষপালকদের সঙ্গে এসেছিল উজ্জয়নের ঝালারিয়ায়। গ্রামের একটি জায়গায় অস্থায়ী শিবির খুলে আশ্রয় নিয়েছিলেন মেষপালক। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত দেড়টা নাগাদ অসাবধানবশত ওই শিবিরের কাছাকাছি থাকা ৬০ ফুটের একটি গর্তে পড়ে যায় ভগীরথ। গভীর নলকূপের জন্যই ওই গর্ত খোঁড়া হয়েছিল। চোখের সামনেই ছোট্ট ভগীরথকে গভীর কুঁয়োয় পড়তে দেখে ঘাবড়ে যান মেষপালকরা। স্থানীয়দের খবর দেন।

খবর পেয়েই পুলিশ ও দমকলের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ৬০ ফুট গভীরে থাকা ভগীরথকে উদ্ধার করতে ব্যর্থ হন। এর পরে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের খবর দেওয়া হয়। ভগীরথকে উদ্ধারের জন্য গর্তের পাশে জেসিবি মেশিন দিয়ে আরও একটি কুঁয়ো খোঁড়ার কাজ শুরু হয়েছে। ভগীরথের কাছে জল ও অক্সিজেন পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে ভিড় জমিয়েছেন গ্রামবাসীরা। এমনকি ভগীরথকে যাতে সুস্থভাবে উদ্ধার করা যায় তার জন্য বিশেষ পুজো-অর্চনার আয়োজনও করেছেন।

IPL থেকে মোটা আয়! রয়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, জানেন বৈভব মোট কত টাকার মালিক?

মাত্র ৫ হাজার টাকার জেরে রণক্ষেত্র মুর্শিদাবাদ, আহত ১১

মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

বাড়ি বাঁচাতে নর্দমায় ডুব যুবকের, ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ নেটনাগরিকরা

রেড রোড অতীত! নতুন রীতি মেনে ব্রিগেড ময়দানে ঈদে নমাজ পাঠ করলেন সংখ্যালঘুরা

রেকর্ড গড়তে নয়, আইপিএলের ময়দান থেকে আসলে কি চান জানালেন বৈভব

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, হোল্ডিং সেন্টারে ‘বিদেশি’ অতিথিদের জন্য চব্য–চষ্য মেনু

হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক, চেকপোস্টে ভিড়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

৮৪ দিন সব ফ্রি! মধ্যবিত্তের পকেট বাঁচাতে দুর্দান্ত সস্তা প্ল্যান নিয়ে এল Airtel

বন্দর আব্বাস হামলার পাল্টা জবাব, মার্কিন ঘাঁটিতে আঘাত হানল ইরান

ভিডিও কনফারেন্সে সব অফিসারকে ক্যামেরা ‘‌অন’‌ রাখতে হবে, নির্দেশ লালবাজারের