‘মেলবন্ধনে’ গড়ে উঠছে ব্যাঁটরা মহিলা সঙ্ঘের পুজো মণ্ডপ

কিন্তু যখন এক জায়গায় মিলিত সমস্ত ভাবনা, একে অপরের বিপদে যখন ঝাপিয়ে পড়ল মানুষ, তখন কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইটা অনেকটাই সহজ হয়ে গেল।

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একা মানুষ কতটা অসহায়, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা। মহামারির শুরুর দিকে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন। ভাইরাসের ভয়ে অনেকে মানুষের সঙ্গে মেলামেশা, এমনকী কথাবার্তাও বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু যখন এক জায়গায় মিলিত সমস্ত ভাবনা, একে অপরের বিপদে যখন ঝাপিয়ে পড়ল মানুষ, তখন কিন্তু করোনার বিরুদ্ধে লড়াইটা অনেকটাই সহজ হয়ে গেল। সকলের মিলিত প্রচেষ্টা ছাড়া এই ভুবন টিকিয়ে রাখা যায় না, আর এই বিষয়টিই এবার পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছে হাওড়ার ব্যাঁটরা মহিলা সঙ্ঘ।

মাত্র ৪ বছরের পুজো, তবে প্রতিবছর নিত্যনতুন থিম বানিয়ে ইতিমধ্যেই জেলাবাসীর মন জয় করেছে ফেলেছে ব্য়াঁটরা মহিলা সঙ্ঘ। ৪০ থেকে ৫০ জন মহিলার এই পুজো কমিটির সম্পাদক পাপিয়া মুখোপাধ্যায়। তিনি জানালেন, এবারের থিম ‘মেলবন্ধনে’। বাঁশ, বেত, খড়, দড়ি– মতো বিভিন্ন পরিবেশবন্ধব জিনিস দিয়ে মণ্ডপ তৈরি করছেন শিল্পী শান্তুনু ভট্টাচার্য। শুধু মানুষই নয়, পৃথিবীর প্রতিটি উপাদানই একে অপরের পরিপূরক, সেটাই ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়ে তুলছেন শিল্পী সৈকত বসু। সম্পাদক জানালেন, মহিলারাই এই পুজোর চাঁদা তোলা থেকে শুরু করে পুজোর ভোগ, সন্ধি পুজো ও কুমারী পুজোর আয়োজন করে। দশমীর দিনে ধুনুচি নাচেরও আয়োজন করা হয়। তবে এলাকার পুরুষরাও তাঁদের পুরোদমে সহযোগিতা করেন।

তবে শুধু পুজোর মধ্যেই আবদ্ধ না থেকে বিভিন্ন সামাজিক কাজেও নিজেদের নিয়োজিত করেছেন পুজো কমিটির সদস্যরা। যশে বিধ্বস্ত সুন্দরবনের অসহায় মানুষদের কাছে পৌঁছে দিয়েছে ত্রাণ। করোনাকালে প্রতিমুহূর্তে জেলার মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। এছাড়া পুজোর মুখে রক্তদান শিবিরেরও আয়োজন করেছিলেন তাঁরা। তাঁদের যথাসাধ্য সাহায্য করেছেন এলাকার বিধায়ক মনোজ তিওয়ারি। পুজোর আয়োজনেও পাশে রয়েছেন তিনি। পুজো কমিটির সদস্যরা জানান, সমস্ত সরকারি গাইডলাইন মেনেই পুজোর প্রস্তুতি চলছে। পুজোর দিনগুলিতে আগত দর্শনার্থীদের জন্যও থাকবে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা।

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী