আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরিবারের সঙ্গে কর্ণাটকে বেড়াতে গিয়ে নিখোঁজ, চারদিন পর মিলল কিশোরীর রক্তাক্ত দেহ

নিজস্ব প্রতিনিধি: পরিবারের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে মিলল ১৪ বছর বয়সী এক কিশোরীর রক্তাক্ত দেহ। পরিবারের দাবি, এটি একটি অপহরণের ঘটনা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, কর্ণাটকের চন্দ্রদ্রোণা পর্বতমালায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে পরিবারের ৪০ জন সদস্যের সঙ্গে বেড়াতে গিয়েছিল কেরালার ১৪ বছর বয়সী শ্রীনন্দা। সেখানে গিয়েই হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ হওয়ার চারদিন পর তাঁর মৃতদেহ পাওয়া গিয়েছে। সূত্রের খবর, মেয়েটি দশম শ্রেণির ছাত্রী ছিল। সে বাড়ি কেরলের পালাক্কাড়ের বাসিন্দা ছিল। দিন কয়েক আগে পরিবারের সঙ্গে কর্ণাটকে ভ্রমণে গিয়েছিল সে।

পুলিশ জানিয়েছে, তাঁরা প্রথমে উত্তর কর্ণাটকের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হাম্পি পরিদর্শনে গিয়েছিলেন। এরপর দুপুর ৩টে নাগাদ চিক্কামাগালুরু শহরে পৌঁছছিলেন। এরপর গত ৭ এপ্রিল তাঁরা ব্যক্তিগত জিপে করে একটি তীর্থস্থানে যান এবং পরে চন্দ্রদ্রোণা পাহাড়ের একটি পর্যটন কেন্দ্রে হাইকিং করতে যান। তখন মেয়েটি তাঁর পরিবারের এক সদস্যের সঙ্গে ছিল। কিন্তু ওইদিন সন্ধ্যা ৬টা নাগাদ অন্ধকার নেমে আসার সঙ্গে সঙ্গে মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শেষবার টা কে পাহাড়ের মানিক্যধারা অঞ্চলে দেখা গিয়েছিল।

এরপর অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। যার ফলে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে বাধ্য হন। পুলিশ অবিলম্বে পাহাড়ের গভীর ঘাট ও খাড়া ভূখণ্ডে তল্লাশি অভিযান শুরু করেন। দুর্গম এলাকায় পৌঁছনোর জন্য দড়ি ব্যবহার করেন এবং ড্রোন নজরদারিও চালান। এমনভাবে একটানা চার দিন তল্লাশির পর, অবশেষে মানিক্যধারা ভিউপয়েন্টের প্রায় ১,৫০০ ফুট নিচে উপত্যকা থেকে শ্রীনন্দার মরদেহ উদ্ধার করা হয়।

মেয়েটির পরিবার জানিয়েছে, ‘তাঁদের মেয়েকে অপহরণ করা হয়েছে, আবার কেউ বলছেন, সে হয়তো কারও সঙ্গে চলে গিয়েছিল।’ যদিও কর্তৃপক্ষ অবিলম্বে তল্লাশি অভিযান শুরু করে। কিন্তু প্রাথমিক ভাবে কোনও সূত্র পাওয়া যাচ্ছিল না, যা পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তুলেছিল। অবশেষে অনেক তল্লাশি চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানাচ্ছে, পাহাড় থেকে পিছলে পড়ে মেয়েটির মৃত্যু হতে পারে, আবার অন্য কোনও ঘটনাও থাকতে পারে। পরবর্তী তদন্তের জন্য পুলিশ মেয়েটির বাবা-মায়ের মোবাইল ফোন জব্দ করেছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ