২০২৯-এর আগে মহিলা সংরক্ষণ কোটা নিয়ে সমর্থন চাইলেন মোদি , পাল্টা জবাব খাড়গের

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলা সংরক্ষণ আইন সংশোধন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী সব রাজনৈতিক দলের সমর্থন চেয়ে চিঠি পাঠানোর পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, গুরুত্বপূর্ণ বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই বিরোধীদের সমর্থন চাইছে কেন্দ্র সরকার।

‘মহিলা শক্তি বন্দন অধিনিয়ম’ অনুযায়ী আইনসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে, যা ২০২৩ সালে সংসদে পাস হয়েছিল। তবে এর কার্যকর করার পদ্ধতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৭সালের জনগণনার পরিবর্তে ২০১১ সালের তথ্যের ভিত্তিতে এই আইন কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে, যাতে ২০২৯ সালের সাধারণ নির্বাচনের আগেই এটি বাস্তবায়িত হয়।

আরও পড়ুন: লেবাননে ফের ভয়াবহ হামলা ইজরায়েলের! মৃত ৫, ধ্বংস রকেট লঞ্চার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর চিঠিতে উল্লেখ করেন, এই আইন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াবে। তিনি বলেন, এটি কোনো একক দলের বিষয় নয়, দেশের ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই সব দলের উচিত এই সংশোধনীকে সমর্থন করা এবং সংসদে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা। অন্যদিকে খাড়গে পাল্টা জবাবে বলেন, এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কোনো বিস্তারিত আলোচনা বা সর্বদলীয় বৈঠক ছাড়াই হঠাৎ বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। তাঁর দাবি, সীমানা পুনর্নির্ধারণ বা অন্যান্য গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া এই বিল নিয়ে ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়। তিনি আরও অভিযোগ করেন, সরকার মহিলাদের প্রকৃত ক্ষমতায়নের চেয়ে রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্যেই এই বিল দ্রুত কার্যকর করতে চাইছে। পাশাপাশি তিনি প্রস্তাব দেন, রাজ্য নির্বাচনের পর একটি সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক।

বিদেশের উপহার কি আর পৌঁছাবে? থাই এয়ারওয়েজের খামখেয়ালিপনায় চরম দুর্ভোগে যাত্রীরা

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ টেবিলে শীর্ষে ব্রাজিল

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

FIFA WORLD CUP 2026: তুরস্ককে ১-০ গোলে হারাল প্যারাগুয়ে

ট্রাম্পের ইউ-টার্ন? জি৭-এ সম্মেলনে ‘আমিই বস’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯