স্বর্ণযুগের গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে শোক প্রকাশ পাক তারকাদের

আজ আশার মৃত্যুতে শোকে বিহ্বল গোটা দেশ। রাজনীতি থেকে সেলিব্রিটি সকলেই তাঁর মৃত্যুতে কাঁদছে। তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীত মহলের এক অপূরণীয় ক্ষতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশা ভোঁসলের মৃত্যু যেন দুই দেশকে মিলিয়ে দিল। কিংবদন্তি গায়িকার মৃত্যুতে ভেঙে পড়লেন পাকিস্তানের একাধিক তারকা। পাশাপাশি আশার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ তারকা থেকে রাষ্ট্রদূত। ভারতের শত্রু দেশগুলিতেও আশার মৃত্যুর ছাপ পড়ল। রবিবার (১২ এপ্রিল) ভারতের সুরের আকাশ যেন কালো ছায়ায় ঢেকে গেল। মাল্টি অর্গ্যান ফেলিওরে মুম্বইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার রাতে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে বলিউডের এক যুগের অবসান হল। সুরের আকাশে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তিনি। আশা ভোঁসলে শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি মানুষের অন্তরে বাস করতেন। তাঁর সুমধুর কণ্ঠ এবং অনবদ্য গায়কি সত্ত্বা মানুষের হৃদয় ছুঁয়ে যেত। প্রায় ৭ দশক ধরে তিনি সর্বস্তরের মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। তাই শুধুমাত্র ভারতীয় নয়, পাকিস্তানেও তাঁর গানের বহু অনুরাগী রয়েছে।

আজ আশার মৃত্যুতে শোকে বিহ্বল গোটা দেশ। রাজনীতি থেকে সেলিব্রিটি সকলেই তাঁর মৃত্যুতে কাঁদছে। তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীত মহলের এক অপূরণীয় ক্ষতি। একারণেই আশা ভোঁসলের মৃত্যু শুধু ভারতেই নয়, পাকিস্তানেও শোকের ছায়া ফেলেছে। পাকিস্তানি তারকারা দুঃখ প্রকাশ করেছে। গতবছর অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ভারতে নিষিদ্ধ পাক তারকারা। তা সত্ত্বেও ভারতীয় গায়িকা আশার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের বেশ কয়েকজন প্রখ্যাত চলচ্চিত্র তারকা। গায়ক-অভিনেতা আলী জাফর তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আশা ভোঁসলের ছবি শেয়ার করে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে আশা ভোঁসলের কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে। এমন কণ্ঠস্বর সময়ের সঙ্গে ম্লান হয়ে যায় না, বরং সময়েরই অংশ হয়ে ওঠে। আলী জাফর ছাড়াও আদনান সিদ্দিকী, অভিনেতা ইয়াসির হুসেন এবং আহমেদ আলী বাটের মতো পাকিস্তানি চলচ্চিত্র জগতের বিশিষ্ট তারকারা শোক প্রকাশ করেছেন। তাঁরা আশা ভোঁসলের প্রয়াণকে একটি যুগের অবসান বলে বর্ণনা করেছেন।

আহমেদ আলি বাট তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আপনার অমর সুর উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।” আদনান সিদ্দিকী বলেছেন, “আশা ভোঁসলে জি-কে শ্রদ্ধাঞ্জলি। রাত আকেলি হ্যায়…- আপনার কণ্ঠে এমন এক জাদু ছিল যা নিঃসঙ্গ মুহূর্তগুলোকেও মানবিক অনুভূতিতে ভরিয়ে দিত। আজ সেই সুর নীরব হয়ে গেল। আমাদের যে আবেগগুলো দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনি নিজে একটি সুন্দর স্মৃতি রেখে গেলেন, এবং আপনার রেখে যাওয়া জাদু চিরকাল থেকে যাবে। আপনার কণ্ঠস্বর চিরকাল শোনা যাবে, কোথাও, কোনও না কোনও রূপে।” গায়িকা সুজা হায়দার লিখেছেন, “তাঁর কণ্ঠ সারা বিশ্বে পৌঁছেছিল। তিনি গতকাল আজ এবং ভবিষ্যতেও লক্ষ লক্ষ ভক্তকে অনুপ্রাণিত করবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংগীতশিল্পীদের মধ্যে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি ঘটল। আল্লাহ তাঁর আত্মাকে শান্তি দান করুন।”

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

চুক্তিপত্র পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের নতুন কোচের আসনে মোহনবাগানের প্রাক্তন হাবাস!

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

মুক্তির আগের বিপাকে শ্রদ্ধার ‘ইথা’, ছবির নাম পরিবর্তনের দাবি লাবণী-সম্রাজ্ঞী পরিবারের

গাড়ির ভেতর মহিলার সন্দেহজনক হাবভাব! পোশাক খোলাতেই যা পাওয়া গেল, থ পুলিশও

দিল্লির আশ্রয় ছেড়ে কবে বাংলাদেশে ফিরবেন জানিয়ে দিলেন শেখ হাসিনা

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র